এক্সপ্লোর

Howrah News: পথহিংসায় মৃত্যু দেওরের, খবর শুনে হৃদরোগে আক্রান্ত হলেন বৌদি, বাঁচানো গেল না তাঁকেও

Howrah Twin Deaths: হাওড়ার আমতার ঘটনা। রসপুর সোমেশ্বর এলাকায় বাড়ি ওই ব্যক্তির।

সুনীত হালদার, হাওড়া: সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় ঝামেলা। বচসা থেকে হাতাহাতি এবং তা থেকে বেধড়ক মারধর। চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু এক ব্যক্তির (Howrah Twin Deaths)। সেই খবর বাড়িতে পৌঁছতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ওই ব্যক্তির বৌদি। মারা যান তিনিও। অকস্মাৎ এক বাড়ির দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় (Howrah News)। 

রাস্তায় প্রতিবেশী দুই যুবকের সঙ্গে ঝামেলা বাধে নিহত ব্যক্তির

হাওড়ার আমতার ঘটনা। রসপুর সোমেশ্বর এলাকায় বাড়ি ওই ব্যক্তির। তাঁকে ৪২ বছর বয়সি অসিত মাঝি বলে শনাক্ত করা গিয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় প্রতিবেশী দুই যুবকের সঙ্গে ঝামেলা বাধে তাঁর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতি এবং শেষ মেশ বেধড়ক মারধরে পৌঁছয়। 

আরও পড়ুন: Anubrata Mondal: মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি, অনুব্রত কন্যাকে ফোন ইডির

মারধরের জেরে গুরুতর জখম হয়ে পড়েন অসিত। স্থানীয়রা মিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন তাঁকে। প্রথমে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। তার পর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় অসিতের। বাড়িতে সেই খবর এসে পৌঁছতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তাঁর ৪৭ বছর বয়সি বৌদি লক্ষ্মী মাঝি। তাঁকেও বাঁচানো যায়নি। মাত্র কিছু ক্ষণের ব্যবধানে ঘটে যাওয়ায় এই ঘটনায় শোকের ছায়া পরিবার এবং গোটা এলাকায়। 

আমতা থানার পুলিশ দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যুবক পলাতক। তাঁদের পাপাই পোল্লে এবং নয়ন গায়েন বলে শনাক্ত করা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা। আমতা থানার পুলিশ দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এ দিকে, শনিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ মহম্মদ আরিফ আনসারি নামে ওই আইনজীবী ব্রিজের মাঝখানে বাইক রেখে গঙ্গায় ঝাঁপ দেন। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। ঝাঁপ দেওয়ার আগে তিনি পরিবারকে ফোনও করেন। ওই আইনজীবীর খোঁজ চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget