এক্সপ্লোর

Howrah Metro Station: হাওড়া মেট্রোয় সাজো সাজো রব! তৈরি হচ্ছে দেশের গভীরতম স্টেশন

Howrah Metro Station: অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়াতেও সাজো সাজো রব। কেএমআরসিএল সূত্রে খবর, দেশের মধ্যে গভীরতম মেট্রোস্টেশন হতে চলেছে হাওড়া। গভীরতা ৩৩ মিটার। 

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: সময়সীমা দেওয়া হয় ২০২৩ সালের জানুয়ারি (January) পর্যন্ত। দ্রুত গতিতে চলছে হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro Station) নির্মাণের শেষ পর্বের কাজ। দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রেলওয়ে কমপ্লেক্সের (Railway Complex) মধ্যে পাতাল পরিষেবার প্রস্তুতি কতদূর এগোল? হাওড়া স্টেশন থেকে বেরিয়ে কীভাবে গঙ্গার মুখ পর্যন্ত পৌঁছে যাবেন যাত্রীরা, সেই পরিকাঠামো খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি।

দেশের গভীরতম মেট্রো স্টেশন

এ যেন পাতালে উথাল-পাথাল। ইঞ্জিনিয়ারিং শিল্পের হাত ধরে গণপরিবহণে বিপ্লব। আর সেই বিপ্লবের সাক্ষী হতে তাল ঠুকছে শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান রুটে ছুটবে রেক। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল সূত্রে খবর, চলতি মাসেই পয়লা বৈশাখ থেকে চালু হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশন।

দেশের অন্যতম ব্যস্ত স্টেশনে যখন শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, তখন আরও এক ব্যস্ত স্টেশন হাওড়াতেও সাজো সাজো রব। কেএমআরসিএল সূত্রে খবর, দেশের মধ্যে গভীরতম মেট্রোস্টেশন হতে চলেছে হাওড়া। গভীরতা ৩৩ মিটার। 

এর আগে দেশের গভীরতম মেট্রোস্টেশন ছিল দিল্লির হজ খাস। যার গভীরতা ছিল ২৯ মিটার। 

গভীরতম স্টেশনের খুঁটিনাটি

স্টেশনের গেট থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতে গেলে ভাঙতে হবে ২৬৭টি সিঁড়ি। কিন্তু হাওড়া স্টেশন মানেই সব সময় জনারণ্য। প্রচুর ভিড়ের চাপ। সেকথা মাথায় রেখে, চারতলা স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে ২৬টি চলমান সিঁড়ি এবং ৭টি লিফট। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সুড়ঙ্গ বরাবর ২২৫ মিটার পূর্বে গেলেই পৌঁছনো যাবে গঙ্গার নীচে, যেখানে সুড়ঙ্গপথে নদীর নীচ দিয়ে ছুটবে মেট্রো। 

আরও পড়ুন: CPIM: তৃণমূলের ‘দিদিকে বলো’র পাল্টা ‘পার্টিকে বলো’ কর্মসূচি ঘোষণা সিপিএমের

১৯৮৪ সালে দেশে প্রথম মেট্রো চলতে শুরু করে খাস কলকাতায়। প্রথম নদীর নীচে রেলপথও তৈরি হয় কলকাতায়। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মাত্র ২২৫ মিটার গেলেই যাত্রীরা সুড়ঙ্গের ঠিক এই জায়গাতেই ইতিহাসের সাক্ষী হবেন। গঙ্গার নীচে প্রবেশ করবেন।

ভিড়ের কথা মাথায় রেখে হাওড়া মেট্রো স্টেশনে তৈরি হচ্ছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। শিয়ালদার মতো এখানেও রেক যেখানে দাঁড়াবে তার দুদিকেই প্ল্যাটফর্ম রাখা হয়েছে। দুদিকের প্ল্যাটফর্ম দিয়েই রেকে উঠতে পারবেন যাত্রীরা। 

কেএমআরসিএল সূত্রে খবর, আগামী বছর জানুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget