এক্সপ্লোর

Howrah Municipality Election : বালিকে আলাদা রেখেই ওয়ার্ড ভেঙে ভোটের কৌশল হাওড়ায়

ডিলিমিটেশনের মাধ্যমে ৬৬টি ওয়ার্ডই ফের তৈরি হয়ে গেলে কেটে যাবে আইনি জটিলতা। যার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাওড়া পুরভোট করানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন।

রুমা পাল, হাওড়া : বালির সঙ্গে আলাদা থেকেই হাওড়ায় ওয়ার্ড বাড়িয়ে ভোটের কৌশল। ৫০ থেকে বাড়িয়ে হাওড়াকে ফের ৬৬টি ওয়ার্ডে ভাঙতে ডিলিমিটেশন শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, পুরনো ওয়ার্ডের সংখ্যাতেই হাওড়াকে ফিরিয়ে ভোট করার চেষ্টা। বালির সঙ্গে বিভাজনের আগে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। বালিতে ১৬ টি ও বাকি হাওড়ায় ৫০ টি ওয়ার্ড। সেই ৫০ টি ওয়ার্ডকেই ডি-লিমিটেশনের মাধ্যমে ৬৬ টি ওয়ার্ড বানিয়ে বাকি থাকা হাওড়া পুরভোট করানোর ভাবনা। 

প্রসঙ্গত, হাওড়া থেকে বালিকে আলাদা করার জন্য রাজ্য সরকারের প্রস্তাব তথা হাওড়া পুরবিল পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় আটকে রেখেছিলেন। বিলে তিনি সই না করাতেই হাওড়া থেকে সরকারিভাবে বালিকে ফের আলাদা করা যায়নি। প্রসঙ্গত, বালি পুরসভা ভেঙে হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়ার আগে হাওড়াতে ওয়ার্ড সংখ্যা ছিল ৬৬। পরে ডিলিমিটেশনের মাধ্যমে তা কমিয়ে বালিকে সংযোজিত করা হয়েছিল। যার ফলে ফের ডিলিমিটেশনের মাধ্যমে হাওড়াতে যদি ৬৬টি ওয়ার্ড হয়, তাহলে আর পুরভোট করতে কোনও আইনি বাধা থাকবে না। সেক্ষেত্রে রাজ্যপালের সইয়ের জন্য বিল তৈরি করে পাঠানোর দরকার পড়বে না।

ডিলিমিটেশনের মাধ্যমে ৬৬টি ওয়ার্ডই ফের তৈরি হয়ে গেলে কেটে যাবে আইনি জটিলতা। সেক্ষেত্রে আসন সংরক্ষণ বা বাকি কাজের পদ্ধতিতেও এগোন যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণভাবে দীর্ঘদিন ধরে আইনি জটিলতার জেরে আটকে থাকা হাওড়া পুরভোট করানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত মাসে কালীঘাটের ঠিকানা (kalighat) ছেড়ে হাওড়ার (Howrah) ভোটার (voter) হয়েছেন মুখ্যমন্ত্রীর (cm) ভাই (brother) বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ৪৪ নম্বর ওয়ার্ড থেকে লড়তে চান বাবুন। সেই মর্মে দলে আর্জিও জানিয়েছেন। তবে খাতায়কলমে যেটা প্রকাশ্যে সেটা হল শিবপুরের ঠিকানায় তাঁর ভোটার কার্ড। তাঁর দাবি, তিন মাস হল এই ঠিকানায় ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের সাইটেও সে রকমই তথ্য। কিন্তু এই ঠিকানা বদলের পরের ধাপ কী, আপাতত সেই দিকে তাকিয়েই রাজনৈতিক মহল। 

আরও পড়ুন- অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে ৪ লেনের টালা ব্রিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget