এক্সপ্লোর

Howrah News: হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি, পুরনো শত্রুতার জেরে হামলা বলে অনুমান পুলিশের

Howrah Firing: গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশ ২ দুষ্কৃতীকে আটক করেছে। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গুলি চলল গতকাল রাতে। সালকিয়া চৌরাস্তার কাছে গতকাল রাত ১১টা নাগাদ গুলি চলে। পুলিশ সূত্রে খবর, একটি রেস্তোরাঁয় দুই দুষ্কৃতী আকাশ যাদব এবং ভিকি দোলুইয়ের সঙ্গে বসেছিল রাহুল পাল নামে এক ব্যক্তি। সেখানে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আকাশ যাদব রাহুল পালকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান রাহুল। গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশ আকাশ যাদব ও ভিকি দোলুইকে আটক করে। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্তরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল খতিয়ে দেখা হচ্ছে। 

চলতি মাসেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে তৎপর পুলিশ প্রশাসন। অনেক জায়গা থেকেই গুলি, বোমা উদ্ধার হচ্ছে। এর মধ্যেই হাওরার গোলাবাড়ি থানা এলাকায় চলেছে গুলি। স্বভাবতই আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ভোটের আগেই যদি পরিস্থিতি এরকম হয়, তাহলে ভোটের সময় কী হবে? নিরাপদে সুষ্ঠুভাবে নির্বাচন মিটবে তো? প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে এই গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা রোডে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। দিনের আলোয় প্রকাশ্য রাস্তার সবার মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছে এক তরুণ প্রোমোটারকে। এরপর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বেড়েছে। পুলিশের নজরদারিতে থাকা একটি এলাকার কাছাকাছিই ফের কীভাবে গুলি চলল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

কয়েকদিন আগেই হাওড়ায় ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড, প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় তরুণ প্রোমোটারকে 

হাওড়ার গোলাবাড়ির পিলখানায় গুলি করে খুন করা হয় সফিক নামের এক প্রোমোটারকে। ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে করা বলছিলেন প্রোমোটার। তাঁর আশপাশেই ছিল ২ আততায়ী। আচমকাই প্রোমোটারের উপর পিছন থেকে গুলি চালায় একজন। মাথায় গুলি লাগে প্রোমোটারের। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর মৃত্যু নিশ্চিত করতে সামনে থেকে বুকের উপর গুলি চালায় আরেক আততায়ী। নিহতের পরিবারের অভিযোগ ছিল, প্রোমোটারের কাছে তোলা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়াতেই খুন করা হয় তাঁকে। এই ঘটনায় ২ অভিযুক্তর মধ্যে একজনের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি দেখা যায়। শাসক দলের নেতার বাইকে দেখা যায় এক আততায়ীকে। পরবর্তীতে মূল ২ অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget