এক্সপ্লোর

Howrah Station: বছর ৫৭-র যাত্রীর ব্যাগ থেকে বেরল আড়াই কোটির সোনা ! চোখ কপালে রেল পুলিশের

Howrah Station Gold Smuggling Case:হাওড়া স্টেশন থেকে উদ্ধার আড়াই কোটি টাকার বেশি মূল্যের সোনা। আটক এক রেলযাত্রী।

সুনীত হালদার,হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার আড়াই কোটি টাকার বেশি অর্থ মূল্যের সোনা। আটক এক রেলযাত্রী। রেল পুলিশ সূত্রে খবর,  ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন, বেপরোয়া গতিই কাড়ল প্রাণ, বাইক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

রেলপুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছায়। ট্রলি ব্যাগে নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্লাটফর্ম দিয়ে বেরোনোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ তল্লাশি করলে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা উদ্ধার করে আরপিএফ জওয়ানরা। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ ৪৭,০০০ টাকা উদ্ধার হয়। বছর ৫৭-র ললিত কুমার নামে ওই ব্যক্তি সোনার কোন প্রমাণপত্র দাখিল করতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ এর আধিকারিকরা।

আরপিএফ সূত্রে খবর ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। তার কলকাতাতেও সোনার দোকান আছে। উড়িষ্যার ভুবনেশ্বরের দুই বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার অর্ডার পেয়ে দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ভুবনেশ্বরে যান। কিন্তু দুই দোকানদার অর্ডার বাতিল করেন। ফলে সে সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে ধরা পড়েন। যদিও এই  ঘটনার পুরো তদন্ত করছে রেল পুলিশ। আদৌ ওই ললিত কুমার নামে ওই ব্যক্তির কথা সত্যি কিনা, নাকি এটা কোনও সীমান্ত হয়ে আসা পাচারের সোনা, তা খতিয়ে দেখা হবে। 

মূলত বেল্টের মাঝে, ট্যাবলেট বানিয়ে, পেনের রিফিলে নানা মূল্যবান জিনিস লুকিয়ে আন্তর্জাতিক বাজার থেকে চোরাপাচার করতে গিয়ে সীমান্তে এবং বিমানবন্দরে একাধিকবার ধরা পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলি সবই লোকচক্ষুর আড়াল করলেও কাস্টমের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। এবার রেলপুলিশের কাছেও ধরা পড়ল এই বিপুল অঙ্কের সোনা। তবে ঘটনার তদন্তে উড়িষ্যার ভুবনেশ্বের ওই দুই বড় সোনার দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হবে কিনা, সেবিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

 

সেরা শিরোনাম

RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
Calcutta High Court: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget