এক্সপ্লোর

Kunal Ghosh: কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কী প্রতিক্রিয়া কুণালের

Kunal Ghosh on Congress: হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারকাণ্ডে ফের বিতর্কের ঝড়। টুইটে বিস্ফোরক কুণাল ঘোষ।

হাওড়াঃ  পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার (Partha Chatterjee and Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধারের পর তোলপাড় রাজ্য-রাজনীতি। এসএসসি দুর্নীতি মামলার (SSC Scam) তদন্তে চাপের মুখে শাসকদল। আর এবার হাওড়ায় (Howrah) ঝাড়খণ্ডের  (Jharkhand) কংগ্রেস বিধায়কের (Congress) গাড়িতে টাকা উদ্ধারকাণ্ডে ফের বিতর্কের ঝড়। আর এবার এহেন মুহূর্তে টুইট করে রাজ্যের শাসকদল  তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে 'একেবারে জঘন্য' বলেই উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই রিটুইট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

উল্লেখ্য, হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই ওই নোটের বান্ডিল ধরা পড়ে।  ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে। টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথায় ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ ওই নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তবে এত টাকার উৎস কোথায় ? খতিয়ে দেখছেন তদন্ত আধিকারিকরা। 

  আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ 

প্রসঙ্গত, ইতিমধ্যেই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধারে উত্তাল রাজ্য-রাজনীতি। বিশেষ করে গত শুক্রবারের পর থেকে বাম-বিজেপি-কংগ্রেসের তোপের মুখে শাসক দল। পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় পদ থেকে অপসারণের সিদ্ধান্তে আরও উসকে যায় বিতর্ক। 'পার্থ-কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা তৃণমূলের', একথা বলতে শোনা যায় বিরোধী নেতাদেরকে এবং বুদ্ধজীবীদেরকেও। স্বাভাবিকভাবেই হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধার হওয়ায় এরপরেই তোপ দাগেন শাসক দলের শীর্ষনের্তৃত্ব।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget