এক্সপ্লোর

Howrah Rail Museum: বড়দিনে নতুন রূপে হাওড়ার রেল মিউজিয়াম ! সঙ্গে রেলগাড়ি-রেস্টুরেন্ট, দেখুন ছবি

Rail Museum : পূর্ব রেলের পক্ষ থেকে এই মিউজিয়ামকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশন  লাগোয়া রেল মিউজিয়াম । এবার তা সেজে উঠল নতুন ভাবে। গঙ্গার ধারে স্টেশনের অনতিদূরে এই মিউজিয়াম হয়ে উঠতে চলেছে কলকাতার পর্যটকদের নতুন আকর্ষণ । হাওড়া স্টেশনে নেমে হাতে অল্প সময় থাকলে ঘুরে দেখা যেতে পারে এই সংগ্রহশালা।  সোমবার সন্ধেয় নতুন রূপে সজ্জিত রেল মিউজিয়ামের উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী।

২০০৬ সালে হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম চালু হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের উন্নয়ন এই রেল মিউজিয়ামে তুলে ধরা হয়েছে । এই রেল মিউজিয়ামে রয়েছে নানা ধরনের ইঞ্জিন, কোচ, ট্রেনের যন্ত্রাংশ, সিগন্যাল সিস্টেম, ট্রাক,  সেলুন কার এবং দুষ্প্রাপ্য ছবি ।  এমনকি পাকিস্তানের একটি রেল ইঞ্জিনও রয়েছে এখানে।

পূর্ব রেলের পক্ষ থেকে এই মিউজিয়ামকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • ট্রেনের কোচ গুলিকে নতুনভাবে সাজানো হয়েছে।
  • মিউজিয়ামের ভেতরে গোটা চত্বরে নতুন করে আলো লাগানো হয়েছে।
  • নতুন বসার আসন এবং শৌচাগার তৈরি করা হয়েছে ।
  • হাওড়া স্টেশনের রেপ্লিকাকে আরো আকর্ষণীয় করা হয়েছে।
  • পাশাপাশি দর্শকদের চোখ টানতে রেল কোচ রেস্টুরেন্ট চালু করা হয়েছে।

    পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী জানিয়েছেন, রেল সম্পর্কিত ইতিহাস জানতে মানুষ এখানে আসতে পারেন। পড়ুয়ারা এলে ভারতীয় রেল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। নতুন করে সব জিনিস সাজানো হয়েছে। এর পাশাপাশি রেলের কোচের আদলে রেস্টুরেন্ট চালু হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন লখনৌর এক এজেন্সিকে পাঁচ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এর ফলে প্রতি বছর রেলের ঘরে ২৬ লক্ষ টাকা করে আসবে। আর খাবাবের মানও ভাল হবে বলে আশা। তাই যাঁরা শীতের দিনে কম সময়ে নতুন জায়গা ঘুরে দেখতে চান তাঁদের কাছে আকর্ষণের বিষয় হতে পারে হাওড়ার রেল মিউজিয়াম। 

    সময় হাতে থাকলে, মিনিট ২০ দূরেই রয়েছে বোট্যানিকাল গার্ডেন। শীতের দুপুর বা বিকেলে মিঠে রোদে পিঠ সেঁকতে ও সবুজের রাজ্যে মন হারাতে এর থেকে ভাল অপশন আর কীই বা হতে পারে ? 

    আরও পড়ুন : 

    মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া

সেরা শিরোনাম

Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget