এক্সপ্লোর

Howrah: ‘নেতাদের নাম করে তোলা তুললে প্রশাসনকে জানান,’ হাওড়ায় হাটে পোস্টার তৃণমূল বিধায়কের

Howrah News: হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি হাট এলাকায় বাজারে ঢুকে প্রকাশ্যে তোলাবাজির ভিডিও ভাইরাল। তোলা না দিয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়ার আবেদন জানিয়ে বাজারেই ব্যানার দিয়েছেন তৃণমূল বিধায়ক।

সুনীত হালদার, ডোমজুড়: ভরা বাজারে ঢুকে, একের পর এক ব্যবসায়ীকে শাসানি। দোকানের সামনে ভিড় করে প্রকাশ্যেই জোর করে চলছে টাকা আদায়।

এই ভাইরাল ভিডিওটি হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি হাট এলাকার। যা নিয়ে সরগরম গঙ্গাপাড়ের জেলার রাজনীতি। ভিডিওটিরর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

অঙ্কুরহাটি হাটের ব্যবসায়ীদের অভিযোগ, টাকা না দিলে এখানে ব্যবসা করার জো নেই! মহম্মদ হাবিব নামে এক ব্যবসায়ীর অভিযোগ, ‘ব্যবসা শুরু করতেই ১০ হাজার টাকা দিতে হচ্ছে। হাটবারের দিন ৭০-৮০ টাকা করে দিতে হচ্ছে। কার্ড রিনিউ করতে হাজার টাকা দিতে হচ্ছে। গত ২ বছর কোভিডের জন্য ব্যবসা নেই। এভাবে টাকা দিলে খাব কি?’

ডোমজুড়ের অঙ্কুরহাটি হাট এলাকায় মোট ৬-৭টি বাজার রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সবকটি বাজারেই এভাবে অবাধে চলছে তোলাবাজি। শেখ মোরসেলিম নামে এক ব্যবসায়ীর অভিযোগ, ‘বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী ব্যবসা করার জন্য নেতাদের নাম করে আমাদের কাছ থেকে মোটা টাকা চাইছে। টাকা না দিলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, লুঠ করে নিয়ে চলে যাচ্ছে। এতে তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে।’

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ নিজের নামে ফেস্টুন লাগিয়েছেন হাটে। তাতে বলা আছে, ‘কেউ তোলা চাইলে পুলিশ এবং প্রশাসনকে যেন জানানো হয়।’

ব্যবসায়ীদের দাবি বিষয়টি স্থানীয় বিধায়ককে জানিয়েছেন তাঁরা। তোলাবাজি ঠেকাতে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে বাজারেই ব্যানার দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক। 

বিধায়ক জানিয়েছেন, ‘ব্যবসায়ীদের থেকে অভিযোগ পেয়েছি। কিছু লোক নেতাদের নাম করে ফ্লেক্স দিয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

হাটে এভাবে তোলাবাজি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। হাওড়া সদরের বিজেপি যুব মোর্চা সভাপতি ওমপ্রকাশ সিংহের কটাক্ষ, ‘নিজেরাই তোলা তুলছে, নিজেরাই পোস্টার দিচ্ছে। পুলিশ প্রশাসন সবই তৃণমূলের হাতে। তাহলেই বুঝুন কী চলছে!’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
Bengali News Live Update: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা
Family Planning: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
Abhishek Banerjee: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget