এক্সপ্লোর

Howrah Tourism : শান্ত নদীর পাড়ে বলে সূর্যাস্ত দেখতে চান? প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আসুন গাদিয়াড়ায়

Howrah Tourism : এখানে রয়েছে বিলাসবহুল দোতলা হোটেল, কটেজ, বার কাম রেস্তরাঁ, কনফারেন্স রুম সহ একাধিক সুবিধা

সুনীত হালদার, হাওড়া : পিকনিক অথবা দুদিনের ছোট্ট ছুটি যাপনের প্ল্যান। বেছে নিতে পারেন হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়াড়াতে। রাজ্য সরকারের উদ্যোগে  পর্যটকদের কাছে গাদিয়াড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজনো হয়েছে  এই পর্যটন কেন্দ্রকে । আমফান অথবা ইয়াস ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়িয়েছে গাদিয়াড়া (Gadiara)। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে উলুবেড়িয়া বা বাগনান স্টেশনে নেমে, সেখান থেকে শ্যামপুর হয়ে বাসে করে ৮ কিলোমিটার গেলেই গাদিয়াড়া।

কলকাতা (kolkata) ধর্মতলা থেকে বাসে মাত্র দুই ঘন্টা এবং গাড়িতে দেড় ঘন্টা যাত্রাপথ। এখানে রয়েছে বিলাসবহুল দোতলা হোটেল, কটেজ, বার কাম রেস্তরাঁ, কনফারেন্স রুম সহ একাধিক সুবিধা। শান্ত নদীর পাড়ে বিকাল বেলায় সূর্যাস্ত উপভোগ করার পাশাপাশি রয়েছে তিন নদীর মিলন স্থলে লঞ্চে ঘুরে বেড়ানোর সুযোগ। নদীর ধারে রয়েছে পিকনিকের সুযোগ।

আরও পড়ুন :

কল্পতরু উৎসবে এবারও ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটি , কোথায় কীভাবে দেখবেন পুজো


 
রূপনারায়ণ , ভাগীরথী এবং হলদি নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়াড়ার সৌন্দর্য বরাবর আকৃষ্ট করে পর্যটকদের। পর্যটন কেন্দ্রের পশ্চিমপাড়ে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণপাড়ে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর। নদী পেরোলেই  ঘুরে  আসতে পারেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। গাদিয়াড়া থেকে সহজেই যাওয়া যায় হলদিয়া বন্দর অথবা দীঘা। 

Howrah Tourism : শান্ত নদীর পাড়ে বলে সূর্যাস্ত দেখতে চান? প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আসুন গাদিয়াড়ায়

নদীতীরের শান্ত নিরিবিলি পরিবেশে রকমারি গাছগাছালি এবং পাখিদের কলরব রীতিমতো আকর্ষণ করে পর্যটকদের। আর তার টানেই ক্রিসমাস অথবা নতুন বছরের আগের ছুটিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। 

করোনা আবহে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ। তাই শীত পড়তেই প্রকৃতির টানে কোভিড বিধি মেনে এখানে আসতে শুরু করেছে পর্যটকরা। প্রশাসন থেকে জানানো হয়েছে পর্যটকদের যাতে সব দিক থেকে সুবিধা হয় তার ব্যবস্থা করা হয়েছে। 

খাওয়ার জন্য সেখানে অনেক হোটেল ও রেস্তারাঁ রয়েছে। তবে যদি পিকনিকের ভরপুর আনন্দ পেতে চান, তা হলে সঙ্গে করে খাবার নিয়েও যেতে পারেন।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget