এক্সপ্লোর

HS Exam 2024: উচ্চমাধ্যমিক শুরুর আগে তারস্বরে বাজল মাইক, জোর বিতর্ক সল্টেলেকের CD ব্লকে

HS Exam Noise Pollution :উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে তারস্বরে বাজল মাইক, শব্দ-দানবের তাণ্ডব জেরবার সল্টেলেকের CD ব্লক..

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে মাইক বাজানো নিয়ে জোর বিতর্ক  সল্টেলেকের CD ব্লকে। গত বৃহস্পতিবার রাতে শব্দ-দানবের তাণ্ডব চলে সল্টেলেকের CD ব্লকে বলে অভিযোগ।

উচ্চমাধ্যমিক শুরুর আগে তারস্বরে বাজল মাইক

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরস্বতী পুজো উপলক্ষে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। তারপরও মাইক বাজানো হচ্ছিল বলে অভিযোগ। গতমাসেই রাতে মাইক বাজানোর অভিযোগ উঠেছিল খাস কলকাতায়। সেসময় তা বন্ধ করতে গিয়ে এন্টালিতে আক্রান্ত হয়েছিল পুলিশ। আহত হয়েছিলেন এক সার্জেন্ট সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।

 শব্দ দূষণও প্রকৃতই ক্ষতিসাধন করে

মূলত বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই অনুষ্ঠানে জোরে মাইক বাজানোর বিষয়টা এ রাজ্যে নতুন নয়। বিয়ে হোক কিংবা পুজো, পাড়ার রক্তদান শিবিরও এর থেকে কম যায় না। সর্বত্রই বিকট শব্দে মাইক বাজানোর অভিযোগ। তাই আর দশটা দূষণের মতো শব্দ দূষণও যে প্রকৃতই ক্ষতিসাধন করে, তা অনেকেই বুঝতে চান না। পরিবেশবিদরা তো বটেই, এমনকি প্রশাসনের তরফেও এটা  মনে করানো হয় বারংবার।

সারাবছরের মধ্যে শীতকালে সবথেকে বেশি শব্দ ছড়িয়ে পড়ে

বিজ্ঞান বলছে, সারাবছরের মধ্যে শীতকালে সবথেকে বেশি শব্দ ছড়িয়ে পড়ে। এদিকে সারাবছরই কম বেশি নানা বড় পরীক্ষা হতে থাকে ছাত্র-ছাত্রীদের। বিশেষ করে শহরাঞ্চলে মাইক বাজলে, প্রতিফলিত হয়ে, দ্রুত তা উঁচু বহুতলের মধ্যে ঘোরাফেরা করে। স্বাভাবিকভাবেই যেহেতু পাশাপাশি ঘর, তাই শব্দদূষণে শরীরে প্রভাবও পড়ে। অনেকেই অতিরিক্ত আওয়াজে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। 

আরও পড়ুন, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি : মিমি চক্রবর্তী

তেইশ সালে, পার্কসার্কাস এলাকার এক নাগরিকের মামলায় একটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি নির্দেশে বলেছিলেন, 'রাত ১০ টার পর মাইক চালানো যায় না। পুলিশ বিষয়টি সম্পর্কে অবহিত কিনা জানা নেই। তাই পুলিশকে এই মর্মে পাবলিক নোটিশ জারি করতে হবে। কখন, কতক্ষণ মাইক বাজানো যাবে, তার উল্লেখ করতে হবে নোটিশে'।উল্লেখ্য, শুক্রবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।  সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget