এক্সপ্লোর

HS Examination: মস্তিষ্কে টিউমার, চোখে ক্ষীণ দৃষ্টি, জীবনযুদ্ধে লড়াই করতে করতেই উচ্চমাধ্যমিকে বসলেন শাহিনা

Hooghly News: কুমিরমোড়া RKN হাই স্কুলের ছাত্রী শাহিনা খাতুনের পরীক্ষাকেন্দ্র পড়েছে জনাইয়ের স্কুলে। যেহেতু দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে তাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে সে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জন্ম থেকেই যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তা নয়। ছোট থেকে চনমনেই ছিলেন, খেলাধুলো-পড়াশুনো এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল সবেতেই। কিন্তু বাধ সেধেছে রোগ। এগিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা এসেছে বারংবার। তবে সেই বাধা পেরিয়েই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Examination) বসলেন শাহিনা খাতুন (Shahina Khatun)।

অনেকদিন যাবৎই চোখে কম দেখছিলেন শাহিনা। ডান চোখে প্রথমে কম দেখছিলেন, এরপর ধীরে ধীরে বাঁ চোখেও দৃষ্টিশক্তি কমতে শুরু করে। কী কারণে এই সমস্যা, তা অবশ্য নির্ধারণ করতে পারেননি কোনও চিকিৎসক। তবে বলা হয়েছিল হয়তো ১১ বছরের শিশুটির মস্তিষ্কে বাসা বেধেছে ব্রেন টিউমারের মতো রোগ। একদিন অন্তর মাথা যন্ত্রণায় ছটছট করতে থাকে মেয়েটি। কলকাতার হাসপাতালে রোগ নির্ণয় হলেও সঠিক চিকিৎসা এখনই শুরু করা যায়নি।                                       

শাহিনার মা বলেন, আমার মেয়ে পরীক্ষা দেবেই এই জেদ নিয়ে রেখেছে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা চন্ডীতলা স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৃতি-এর চেয়ারম্যান সুবীর মুখোপাধ্যায় এগিয়ে এসেছে দাঁড়িয়েছেন এই মেয়েটি এবং পরিবারের পাশে। পরীক্ষা শেষ করেই যাতে বেঙ্গালুরুতে চিকিৎসা করতে যেতে পারেন শাহিনা, সেই ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।   

আরও পড়ুন, মাটি খুঁড়তেই বেরিয়ে এল বিষ্ণু মূর্তি! 'ভগবানের' দর্শন পেতে নদিয়ায় ছুটে আসছেন ভক্তরা

  
কুমিরমোড়া RKN হাই স্কুলের ছাত্রী শাহিনা খাতুনের পরীক্ষাকেন্দ্র পড়েছে জনাই ট্রেনিং হাই স্কুলে। যেহেতু দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে তাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে সে। গত দশ বছর ধরে সাহিনার পরিবারের পাশে রয়েছে চন্ডীতলা স্বেচ্ছাসেবী সংস্থা। শাহিনার পড়াশুনোর প্রতি আগ্রহ দেখেই এগিয়ে এসেছেন তাঁরা। 

আজ থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।     

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। অন্যান্য বারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget