এক্সপ্লোর

Humayun On Suvendu : 'শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি...বুঝে নেব'

শুভেন্দুকে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর। 


কলকাতা : ধর্ম উল্লেখ করে রাজনৈতিক আক্রমণ। বঙ্গরাজনীতিতে ক্রমেই জোরাল হয়েছে এই জাতীয় হুমকি-হুঁশিয়ারি। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সরাসরি হুঙ্কার দেন, '১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। ' বুধবার এই কথার বিরোধিতা করে শুভেন্দুকে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর। 

'শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময়'

হুমায়ূন বলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার  সম্মাননীয় বিরোধী দলনেতা কিন্তু তিনি তাঁর সীমা লঙ্ঘন করতে পারেন না। তাঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। হুমায়ুন বলেন, 'আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে' হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 

'চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব'

সোমবার ঠিক কী বলেছিলেন শুভেন্দু ? তিনি বলেন, 'বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' 

মমতার আপত্তি 

বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়...কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না।         

শঙ্করের পাল্টা প্রশ্ন

বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আবার হুমায়ূনেরই একটি পুরনো মন্তব্যকে টেনে বলেন, 'আপনার দলের বিধায়ক বলছেন আমরা ৭০ তোমরা ৩০. কেটে  ভাসিয়ে দেব। ফিরহাদ হাকিম কী বলেছিলেন ভুলে গেলেন? হুমায়ুন, সিদ্দিকুল্লার বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না'। প্রশ্ন ছুড়ে দেন বিজেপি বিধায়ক। 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক-বিরোধীর তরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। অন্যদিকে,২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপিও। এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে এই আক্রমণ ঘিরে চড়ছে বঙ্গের রাজনীতির পারদ। সময়ই বলবে, এই হিন্দু - মুসলমানের রাজনীতি থেকে আদৌ কি কোনও দল ফায়দা তুলতে পারবে ? নাকি সাম্প্রদায়িক আকচা-আকচিকে ছুড়ে ফেলে দেবে বাংলার মানুষ, বলবে সময়।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget