এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'বেআইনি নির্মাণকারীকে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে', লিলুয়ার এক মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court:'বেআইনি নির্মাণকারীকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে', লিলুয়ার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা: 'বেআইনি নির্মাণকারীকে (Illegal Construction Builder) কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium)পাওয়া যাবে', লিলুয়ার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (justice abhijit ganguly)। সঙ্গে সংযোজন, 'কোনও বেআইনি নির্মাণ রাখা যাবে না। যদি আমার বাড়িও বেআইনি হয়, ভেঙে দিতে হবে।' লিলুয়ার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এদিন এই মন্তব্য  করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে ৩টেয় নির্মাণকারীকে কোর্টে হাজির করাতে লিলুয়া থানার ওসিকে নির্দেশও দেন তিনি। তার পর পরবর্তী শুনানি।

প্রতিক্রিয়া...
কলকাতা হাইকোর্টের বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ যা চলেছে ও চলছে, তা যদি ভাঙা হয় তা হলে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে যাবেন। কার্যত সমস্ত নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ চলেছে।' তাঁর দাবি, যে লিলুয়ার কথা বলা হচ্ছে, তার কাছে হিন্দমোটর, কোন্নগর-পর্যন্ত গঙ্গার পাড় বরাবর 'লুঠ' হয়ে গিয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্রের কথায়, 'পশ্চিমবঙ্গের মানুষের মনের কথাটা, বিচারপতি হিসেবে তিনি সেটি মন্তব্য করেছেন। বিচারপতির মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। তবে যেখানে যত নির্মাণকর্মী রয়েছেন, তাঁরা কোনও নিয়মশৃঙ্খলার ধার ধারেন না। কারণ তাঁরা জানেন সরকার তাঁদের সঙ্গে রয়েছে।' এমনই এক দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য করেছেন যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন মমতা। দলুয়াখাকির ঘটনা নিয়ে সিপিএম-বিজেপিকে তীব্র আক্রমণ থেকে বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে ভারত জিতে যেত, এমন একাধিক হইচই ফেলে দেওয়ার মতো দাবি শোনা যায় তাঁর মুখে। ঘটনাচক্রে, এদিন দুর্নীতি প্রশ্নেও কড়া জবাব দিতে চেয়েছেন তৃণমূলনেত্রী।

দুর্নীতি প্রশ্নে তৃণমূলনেত্রীর বার্তা...
বৃহস্পতিবার নেতাজি ইনডোরের সভা থেকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। বলেন, 'আমাদের লোকেরা সবাই চোর, দুর্নীতি দেখাচ্ছে। কেষ্ট, বালু, পার্থ, মানিক জেলে, এভাবেই চলবে। যখন চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে?' এর পরই ঝাঁঝালো মেজাজে বলেন, 'আমাদের ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে জেলে ভরব।' জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন ইডি-র তল্লাশি চলছে, সে সময়ও একই রকম হুঁশিয়ারি শোনা গিয়েছিল দলনেত্রীর মুখে। বলেছিলেন, 'মুখ বুজে সহ্য করছি। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে। যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।'সেই সুরই আরও চড়ালেন এদিনের সভায়।

আরও পড়ুন:'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম' বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget