এক্সপ্লোর

Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কী ঘোষণা মুখ্যমন্ত্রীর? প্রশাসনিক সভা থেকেই জানালেন মমতা

Lakshmir Bhandar: মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, 'আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী যার নামে, বাড়ির সেই মহিলাই কেবল লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এখন কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে।'

কলকাতা: তৃণমূলে (TMC) নবজোয়ার (Nabajoar) কর্মসূচিতে মালদার (Malda) ইংরেজবাজারে একমঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন মালদার প্রশাসনিক সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়েও নতুন ঘোষণা করেন মমতা। 

এদিন তিনি বলেন, 'আমরা যা প্রকল্প এবং সামাজিক কাজ করেছি তা বিশ্বের কোথাও হয়নি। এখন তো অনেকে করছে আমাদেরটা টুকে। লক্ষ্মীর ভাণ্ডার করে মেয়েদের জন্য আমি ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা দিয়ে দিয়েছি। আজ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যেই তাঁদের ৬০ বছর বয়স হয়ে যাবে তখন তাঁরাই পাবে বার্ধক্য ভাতা। অর্থাৎ সারাজীবনের জন্য একজন মহিলা পকেটমানি পাবেন। সেটা নিশ্চিত করেছি আমরা। ছেলেমেয়েদের পড়াশুনোর জন্যও সব স্কিম রয়েছে।' 

মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, 'আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী যার নামে, বাড়ির সেই মহিলাই কেবল লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এখন কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। এখন সবাই পাবে। বাড়ির সব মহিলারাই পেতে পারেন।' 

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বাজেটে নজর গ্রামে। এর আগে, ষাট বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা প্রতি মাসে মিলবে ১ হাজার টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর। কৃষিকাজে ব্যবহৃত সেচের জলে কর মকুব রাজ্য বাজেটে। গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, বরাদ্দ ৩ হাজার কোটি টাকা। ১১ হাজার ৫০০ কিলোমিটার নতুন সড়ক ও মেরামতিতে বরাদ্দ ৩ হাজার কোটি। নির্মাণকাজে উৎসাহ দিতে বাড়িঘর ক্রয়ের উপর। স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। সার্কেল রেটে ১০ শতাংশ ছাড়ের সুবিধা সেপ্টেম্বর মাস পর্যন্ত। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ঘোষণাও করা হয়। 

আরও পড়ুন, বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

এদিনের সভা থেকে বিজেপিকেও দুষেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'বিজেপি একটা দৃশ্যদূষণ, শব্দদূষণ পার্টি। গ্যাস বেলুনের পরিবর্তে ক্যাশ বেলুন চলছে। আমরা দিচ্ছি কন্যাশ্রী, ওরা দিচ্ছে মিথ্যাশ্রী। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, ওরা সেটা কেড়ে নিচ্ছে। অনেক জায়গায় রেশন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা অনেক শিল্প তৈরি করছি। যারা বাইরে কাজ করেন, আস্তে আস্তে ফিরে আসুন'।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget