এক্সপ্লোর

Asteroid COWEPC5: আগুনের গোলা যেন! রাশিয়ায় আছড়ে পড়ল গ্রহাণু, আঁধার কেটে নিমেষে আলোকিত চারিদিক, ভিডিও ভাইরাল

Science News: মঙ্গলবার রাতে রাশিয়ার উত্তর-পূর্বের ইয়াকুটিয়া অঞ্চলে আকাশ থেকে আচমকা নেমে আসে COWEPC5 নামের গ্রহাণুটি।

নয়াদিল্লি: মহাশূন্য থেকে পৃথিবী অভিমুখে যাত্রা শুরু করেছিল অনেক আগেই। কিন্তু পৃথিবীবাসী আভাস পেয়েছিলেন মাত্র ১২ ঘণ্টা আগে। আর তাতেই শোরগোল পড়ে গেল গোটা পৃথিবীতে। কারণ আকাশ বেয়ে নেমে আসতে দেখা গেল জ্বলন্ত গ্রহাণুকে। মঙ্গলবার রাতে রাশিয়ায় আকাশ থেকে নেমে আসে সেটি। একঝলকে দেখে প্রথমে কেউ বুঝতেই পারেননি। টর্চ থেকে উজ্জ্বল আলো বেরনোর মতোই দেখাচ্ছিল গ্রহাণুটিকে। কিছু ক্ষণ পরই বিষয়টি পরিষ্কার হয়। 

মঙ্গলবার রাতে রাশিয়ার উত্তর-পূর্বের ইয়াকুটিয়া অঞ্চলে আকাশ থেকে আচমকা নেমে আসে COWEPC5 নামের গ্রহাণুটি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ঘর্ষণের জেরে আগুন ধরে যায়। আর সেই জ্বলন্ত গোলার আকারেই তীব্র গতিতে মাটিতে নেমে আসে গ্রহাণুটি।

গ্রহাণুটি আয়তনে ২৭.৫ ইঞ্চিরও কম ছিল। একদিন আগেই সেটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে জানা গিয়েছিল। সেই নিয়ে সতর্ক করেছিল ইউররোপিয়ান স্পেস এজেন্সি। তবে ওই গ্রহাণুটির জেরে বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। তবে হঠাৎ রাতের আকাশে জ্বলন্ত গ্রহাণুটি দেখে চমকে যান অনেকেই।

মঙ্গলবার স্থানীয় সময় ৫টা বেজে ১৫ মিনিটে রাশিয়ার আকাশে আবির্ভূত হয় জ্বলন্ত গ্রহাণুটি। অন্ধকার আকাশ হঠাৎ আলোকিত হতে দেখে চমকে যান অনেকেই। মোবাইলের ক্যামেরা তাক করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার Bok টেলিস্কোপেই প্রথম ধরা পড়ে গ্রহাণুটি। সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানা যায়। তবে আকারে ছোট হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল না। রাশিয়ায় আছড়ে পড়ার পরও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে মাত্র ১২ ঘণ্টা আগে আবিষ্কৃত গ্রহাণুটি যেভাবে পৃথিবীতে নেমে এল, তাতে হতবাক অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget