এক্সপ্লোর

Saraswati Puja 2024:মূল্যবৃদ্ধির ধাক্কায় ছোট প্রতিমার আকার, সরস্বতী পুজোর আগে মুখভার হাওড়ার কুমোরপাড়ার

Howrah news:সরস্বতী পুজোর মুখে মূল্যবৃদ্ধির জের টের পাচ্ছে হাওড়ায় কুমোরপাড়া।পুজোর মুখেও তাই মন ভালো নেই প্রতিমা শিল্পীদের।

সুনীত হালদার, হাওড়া: সরস্বতী পুজোর মুখে মূল্যবৃদ্ধির জের টের পাচ্ছে হাওড়ায় কুমোরপাড়া (Saraswati Idol size)। হাতে মাত্র কটা দিন। তার পরেই বাঙালির বাগদেবীর (Saraswati Puja 2024) আরাধনা। কিন্তু কুমোরপাড়ায় ঢুঁ মারলে দেখা যাবে, গত বছরের নিরিখে বেশিরভাগ প্রতিমা-ই আকারে ছোট। পুজোর মুখেও তাই মন ভালো নেই প্রতিমা শিল্পীদের।

কী ছবি?
ফি বছর সরস্বতী পূজোর আগে নাওয়া খাওয়ার সময় থাকে না হাওড়ার কুমোরপাড়াগুলিতে। নির্দিষ্ট সময়ে বড় বায়নার কাজ শেষ করার পাশাপাশি বেশি করে সরস্বতী প্রতিমা বানানো হতো। সেই প্রতিমা চলে যেত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব। পৌঁছত গৃহস্থের বাড়িতেও। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিমার উচ্চতা পাঁচ থেকে আট ফুট পর্যন্ত হত। স্কুল, কলেজ অথবা পাড়ার ক্লাবের ছেলেরা সেই প্রতিমা হই হই করে নিয়ে যেত। কিন্তু এ বছর ছবিটা একটু আলাদা। কুমোরপাড়াগুলির শিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকলেও জানাচ্ছেন, অতীতের চেয়ে এবার বায়নার সংখ্যা অনেক কম। শুধু তাই নয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগে বড় প্রতিমার অর্ডার দিত, তারাও এবারে ছোট প্রতিমার অর্ডার দিয়েছে। আবার দুই থেকে আড়াই ফুটের তৈরি প্রতিমাও থাকছে।

শিল্পীদের বক্তব্য...
এমনই এক শিল্পী মণি পাল। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, কোভিড-অতিমারির আগে বড় প্রতিমার বায়না থাকলেও এখন বেশিরভাগ বাড়িতেই নমো নমো করে পূজো সারা হচ্ছে। ক্লাব বা বাড়ির পুজোর বাজেট না বাড়ানোর ফলে তারাও বড় প্রতিমার বদলে ছোট আকারের প্রতিমা তৈরিতে জোর দিয়েছেন। শুধু তাই নয়। আগের চেয়ে প্রতিমার সংখ্যাও অনেক কমে গিয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমে যাওয়াতে এই সমস্যা, মনে করছেন প্রতিমা-শিল্পীরা।। আর একজন শিল্পী কল্পনা ঘোষ আবার প্রতিমা রং করতে করতে বললেন, 'বায়নার ঠাকুরের চেয়ে কম দামে ছোট রেডিমেড প্রতিমা-ই বেশিরভাগ লোক নিয়ে যাচ্ছেন। তাই আমরাও ছোট ঠাকুর তৈরি করছি। ফলে ব্যবসায় লাভ অনেক কমে গিয়েছে।' সব মিলিয়ে বসন্ত-পঞ্চমীর মুখেও মন ভার শিল্পীদের। 
সারস্বত-আরাধনা নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। পাড়া, ক্লাব, স্কুল তো বটেই, এ পুজো বাঙালির ঘরেরও পুজো। শুধু তাই নয়। অনেকে একে বাঙালির স্বতন্ত্র 'প্রেমদিবস' বলেও মনে করেন। সব মিলিয়ে বসন্ত-পঞ্চমীর তাৎপর্য আলাদা। সেখানে প্রতিমা-শিল্পীদের এই মুখভার ভাবাচ্ছে অনেককে। মূল্যবৃদ্ধির ধাক্কা কবে কাটবে? অপেক্ষায় তাঁরাও।

আরও পড়ুন:শীতের কামব্যাকে ফের পারদ, সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া?

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget