এক্সপ্লোর

J W Marriott Fire : বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আগুন, তীব্র আতঙ্ক

Kolkata Fire : জে ডব্লু ম্যারিয়টের ২৩ তলার সার্ভার রুমে ধোঁয়া। বের করে দেওয়া হল ২০ ও ২১ তলের অতিথিদের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আগুন-আতঙ্ক। জে ডব্লু ম্যারিয়টের (JW Marriott Hotel) ২৩ তলার সার্ভার রুমে ধোঁয়া। বের করে দেওয়া হল ২০ ও ২১ তলের অতিথিদের। দমকলের (Fire Tender) ২টি ইঞ্জিনের চেষ্টায় একঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আতঙ্ক ছড়ালেও কোনও হতাহত বা অসুস্থতার ঘটনা ঘটেনি। দোলের দিন অভিজাত হোটেলে ছিলেন অনেক অতিথি। যার মধ্যে ছিলেন বিদেশিরাও। তাই কীভাবে এমন আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ সকাল ১০ টা নাগাদ বাইপাসের ধারে অভিজাত পাঁচতারা হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ফ্লোরে অতিথিদের পাশাপাশি উপরে-নিচের ফ্লোরগুলিতে যে অতিথিরা ছিলেন, তাঁদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। পরিস্থিতি এমন যায়গায় পৌঁছয় যে হোটেলের ২০ ও ২১ তলায় যে অতিথিরা ছিলেন, তাঁদেরকে হোটেল থেকে বাইরে বের করে দিতে হয়। যার মধ্যে ছিলেন অনেক বিদেশি অতিথিও। প্রায় ঘণ্টাখানেক অভিজাত হোটেলের এয়ার কন্ডিশানিং সিস্টেম (Air Conditioning System) বন্ধ রাখতে বাধ্য হতে হয়। পাশাপাশি গোটা হোটেলের ইলেকট্রিক সার্ভিসও বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছিল।

আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই হোটেলে এসে পোঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে এসে হাজির হন পুলিশের আধিকারিকরা। হোটেলেরই যে অগ্নি নির্বাচন পদ্ধতি (Fire Extingusher System) ছিল, তার মাধ্যমেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যারপর সেখানে পৌঁছে গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল। প্রায় একঘণ্টা লাগে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। হোটেল কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, হতাহতের বা অসুস্থ হয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি। যদিও আগুন লাগার জেরে খানিক হুড়োহুড়ি দেখা যায় অতিথিদের মধ্যে। কয়েকজন শ্বাসকষ্টের সমস্যাও বোধ করেন। 

আরও পড়ুন- 'হামলা হতে পারে', এবার পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন কৌস্তভ

অন্যদিকে, দোলের দিনে আগুন হৃদয়পুরে। হৃদয়পুর স্টেশন (Hridaypur Station) সংলগ্ন রেল লাইনের ধারে একটি বন্ধ  দোকানে আজ দুপুরে আগুন (Fire) লাগে। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। বাজারের মধ্যে অনেকগুলো দোকান থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের দুটো  ইঞ্জিন  (Fire Engine) এসে আগুন আয়ত্তে আনে। এই দোকানের পাশেই বেশ কতগুলো ব্যাঙ্ক রয়েছে। সঙ্গে সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কীভাবে আগুন লেগেছে ? তা স্পষ্ট না হলেও আগুনে দোকানদার  ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনটাই দাবি। হতাহতর কোন খবর নেই।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget