এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরের প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা, অন্যত্র সরানো হচ্ছে সিনিয়রদেরও

JU Student Death: প্রথম বর্ষের স্নাতকস্তরে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের ক্যাম্পাসের ভিতরে নিউ বয়েজ হস্টেলে স্থানান্তরিত হতে নির্দেশ দেওয়া হল ইতিমধ্যেই।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে ঢুকতে না দেওয়ার নির্দেশ। প্রথম বর্ষের স্নাতকস্তরে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের ক্যাম্পাসের ভিতরে নিউ বয়েজ হস্টেলে স্থানান্তরিত হতে নির্দেশ দেওয়া হল ইতিমধ্যেই। ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি গড়ল বিশ্ববিদ্যালয়। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। এর পর যোগ করা হয়েছে সম্মিলিত অপরাধের ধারাও। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। স্বপ্নদীপের মৃত্যুর পর টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। হস্টেলে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। প্রথম বর্ষের পড়ুয়াদের করা হল অন্য হস্টেলে স্থানান্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাতেই হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, প্রত্য়ক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে। লিখিত অভিযোগপত্রের জন্য় ছাত্রের বাড়িতে পাঠানো হয় পুলিশের প্রতিনিধি দল। অন্য়দিকে, DC SSD জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তদন্তে সহযোগিতা করছেন আবাসিকরা।

কেন ঘটছে এমন ঘটনা? পড়ুয়াদের মধ্যে র‍্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে? র‍্যাগিং রুখতে কী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ডিন সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠকে জানতে চাইলেন আচার্য রাজ্যপাল। বৈঠকে ছিলেন ছিলেন ২ জন মনোবিদও। 

বাড়ি ফেরার কথা ছিল আজই! হস্টেল থেকে আজই বগুলার (Bogula) বাড়িতে আসার কথা ছিল স্বপ্নদীপের। সবাই অপেক্ষায় থাকলেও আর কোনও দিনই বাড়ি ফিরবেন না যাদবপুরের ওই পড়ুয়া। ছেলের ছোটবেলার ছবি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন মা। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় মিছিল করেন স্কুল-কলেজের পড়ুয়ারা। 

ঠিক কী হয়েছিল? ১০ জুলাই মাঝরাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু। তাঁর বাড়ি নদিয়ার হাঁসখালির বগুলায়। র‍্যাগিংয়ের অভিযোগ তোলেন মৃত ছাত্রের আত্মীয়রা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওরিয়েন্টেশন-সহ প্রথম তিনদিন ক্লাস করেছিলেন স্বপ্নদীপ। পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছেন বলে খুশিও ছিলেন। কোনও সমস্যার কথা জানাননি। মেলেনি সুইসাইড নোটও। রাত পৌনে ১২টা নাগাদ ওই ছাত্র মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে গতকাল ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়। সহপাঠীরা জানিয়েছিলেন, হস্টেলের আবাসিক ছিলেন না স্বপ্নদীপ। বন্ধুদের সঙ্গে থাকছিলেন। দেহে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ মৃতের সহপাঠীদের। দেহে বাইরে থেকে আঘাত নাকি, পতনজনিত কারণে আঘাতের চিহ্ন, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget