এক্সপ্লোর

Bayron Biswas : 'বায়রনকে ভাঙিয়ে বিজেপির স্বার্থসিদ্ধি' পাটনায় বিরোধী বৈঠকের আগে TMC কে বিঁধলেন জয়রাম রমেশ

'এই কাজ বিরোধী জোটকে শক্তিশালী তো করেই না, উল্টে বিজেপির স্বার্থসিদ্ধি হয়।' বায়রনের দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ জয়রাম রমেশের। 

নয়াদিল্লি : বায়রন বিশ্বাসের ( Bayron Biswas ) দলবদল নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের ( Jairam Ramesh )। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট,
'কংগ্রেস বিধায়ক হিসেবে ঐতিহাসিক জয়ের ৩ মাস পর, বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা সাগরদিঘি বিধানসভার ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যেও এ ধরনের ঘটনা ঘটেছে। এই কাজ বিরোধী জোটকে শক্তিশালী তো করেই না, উল্টে বিজেপির স্বার্থসিদ্ধি হয়।' বায়রনের দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ জয়রাম রমেশের। 

প্রসঙ্গত উল্লেখ্য, ১২ই জুন নীতীশ কুমারের আমন্ত্রণে পাটনায়, প্রথম সম্মিলিত বৈঠকে মিলিত হচ্ছে বিজেপি বিরোধী দলগুলো। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ ২১টি রাজনৈতিক দল। আর তার আগে, রাজ্য়ের একমাত্র বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রনকে দলে টানল তৃণমূল। ৩ মাস আগে প্রায় ২৩ হাজার ভোটে সাগরদিঘিতে হেরেছিল তৃণমূল। প্রচারে গেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তারপরও টানা ১০ বছর দখলে-রাখা সাগরদিঘিতে হারে তৃণমূল! কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে নিজেদের দিকে টেনে কি সেই হারের ব্য়র্থতাই মোছার চেষ্টা করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে, পটনায় ১২ জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে।

সূত্রের খবর, ১২ জুনের বৈঠকে কংগ্রেস, সিপিএমের পাশাপাশি হাজির থাকার কথা তৃণমূল, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ ২১টি রাজনৈতিক দলের। অতীতেও দেখা গেছে একাধিক রাজ্য়ে দেখা গেছে, কংগ্রেসে ভাঙন ধরিয়ে ভোট কেটছে তৃণমূল। বিজেপি শাসিত গোয়ার, বিধানসভা ভোটের আগে, কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। কিন্তু, তারপর গতবছর সেই লুইজিনহোর রাজ্য়, গোয়ার বিধানসভা ভোটে তৃণমূল মুখ থুবড়ে পড়ে। সেরাজ্য়ে একটিও আসনে জিততে পারেনি তারা। মাত্র ৫ দশমিক ২ শতাংশ ভোট পায় তৃণমূল। এরপর NDA শাসিত মেঘালয়ে কংগ্রেসের ১২ জন বিধায়ককে দলে টেনে ভোটের সমীকরণ বদলে দেয় তৃণমূল। কংগ্রেস ছেড়ে আসা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে সামনে রেখে লড়াইয়ে নামে তারা। এর আগে, ত্রিপুরায়, তৃণমূলে যোগ দেন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মন-সহ ৬ কংগ্রেস বিধায়ক। কিন্তু, ত্রিপুরাতেও সাফল্য়ের মুখ দেখতে পারেনি এ রাজ্য়ের শাসক দল। এবার বিরোধী বৈঠকের ঠিক আগেই রাজ্য় বিধানসভায় বাম সমর্থিত কংগ্রেসের একমাত্র প্রতিনিধিকেও দলে টেনে নিল তৃণমূল। প্রশ্ন হচ্ছে, এতে কি ক্ষতিগ্রস্ত হবে বিরোধী ঐক্য়? জোরাল হচ্ছে সেই প্রশ্নটা। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget