এক্সপ্লোর

Bhutan Gate Opening : পুজোর মুখে খুশির হাওয়া ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে, আড়াই বছর পর খুলছে ভুটান গেট

Jalpaiguri And Alipurduar : ভুটান গেট খুললেও, নতুন কিছু নির্দেশিকা জারি করেছে ভুটান। সবমিলিয়ে, পুজোর মুখে ভুটান গেট খোলার খবরে খুশির হাওয়া ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। 

রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন, জলপাইগুড়ি : আড়াই বছর পর খুলছে ভুটানের দরজা। ২৩ সেপ্টেম্বর খুলছে ভুটান গেট (Bhutan Gate)। পুজোর মুখে এই খবরে খুশির হাওয়া আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। তবে ভুটান গেট খুললেও, নতুন কিছু নির্দেশিকা জারি করেছে ভুটান।

দুর্গাপুজোর মুখে সুখবর

দীর্ঘ অপেক্ষার অবসান। দুর্গাপুজোর মুখে, আড়াই বছর পর খুলছে ভুটানের দরজা। আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁ ও ভুটানের ফুন্টশোলিং সীমান্তের ভুটান গেট খুলছে ২৩ সেপ্টেম্বর। আবার জলপাইগুড়ির (Jalpaiguri) চামুর্চি ও ভুটানের সামসির মধ্যে অবস্থিত ভুটান গেটও একই দিনে খুলছে। ভারতে করোনা যখন প্রথমবার পূর্ণ শক্তিতে ফনা তুলেছিল, তখন বন্ধ করে দেওয়া হয় ভুটান গেট। 

ব্যবসায়ী ও পর্যটকদের মুখে হাসি

দু’বছরে মারণ ভাইরাসের সংক্রমণ তলানিতে ঠেকলেও, এতদিন খোলেনি প্রতিবেশী দেশের প্রবেশদ্বার। যার জেরে, একদিকে যেমন ব্যবসার ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সমস্যায় পড়ছিলেন পর্যটকরা। এই পরিস্থিতিতে শুক্রবার জলপাইগুড়ি ও ভুটানের সামসি জেলাশাসক ও পুলিশ সুপাররা বৈঠক করেন। ভুটানে প্রবেশের জন্য কী কী নথি লাগবে, কত টাকাই বা লাগবে, কী কী কারণে টাকা লাগবে, কত দিনের জন্য যাবেন পর্যটকরা এই সবকিছু নিয়ে আলোচনা হয়। এতদিন ভুটান গেট বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এবার ভুটান গেট খুলতে চলায় আশার আলো দেখছেন তাঁরা। তবে ভুটান গেট খুললেও, নতুন কিছু নির্দেশিকা জারি করেছে ভুটান। সবমিলিয়ে, পুজোর মুখে ভুটান গেট খোলার খবরে খুশির হাওয়া ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। 

কী বলছে প্রশাসন

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেছেন, 'দীর্ঘ দু’বছর পর ভুটান গেট খুলতে চলেছে। করোনা কালে বন্ধ করে দেওয়া হয়েছিল ভুটান গেট,এবার ফের খুলছে। ভুটানের প্রতিনিধিরা তাদের নিয়মাবলী লিখিত আকারে তাদের কাছে দেবেন। সেগুলো পাবার পর পর্যটন ব্যবসায়ীদের কাছে সেই নিয়মাবলি গুলো পাঠিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।'

ভুটানের সামসির জেলাশাসক পাসাং দর্জি বলেছেন, 'আগামী ২৩ তারিখ থেকে ভুটান গেট খুলছে পর্যটকদের জন্য, পর্যটকেরা প্রবেশ করতে পারবেন। পর্যটকদের একটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি প্রদান করতে হবে, সেই বাবদ ১২০০ টাকা ধার্য করা হয়েছে।'

আরও পড়ুন- ‘কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’, নাম না করে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget