এক্সপ্লোর

Jalpaiguri News: 'মাছির উপদ্রব..', আচমকাই জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ, আক্রান্ত বহু, মৃত ১ !

Jalpaiguri Hepatitis A C Leptospira Infection : জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি একাধিক, বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, কীভাবে ছড়াল সংক্রমণ ?

জলপাইগুড়ি : জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ। হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। 

আরও পড়ুন, 'বাংলায় কথা বলায়' তামিলনাড়ুতে পুলিশের হাতে আটক বাংলার শ্রমিক ! বিচ্ছিন্ন 'যোগাযোগ', চরম উৎকণ্ঠায় পরিবার

সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরভিটা গ্রামে আক্রান্ত অনেকে। ১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আক্রান্তদের মধ্যে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি ১২ জন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১০ জন।সন্ন্যাসীকাটার চেরকমারি গ্রামে মুরগীর হ্যাচারিতে মাছির উপদ্রব। হ্যাচারির মাছি থেকে ছড়াতে পারে রোগ, আশঙ্কা গ্রামবাসীদের। গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ জেলা স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দফতরের। হাসপাতালে আক্রান্তদের দেখতে গেলে বিধায়ককে ঘিরে বিক্ষোভ।

গত মাসেই বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি পালন করেছিল লিভার ফাউন্ডেশন। পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করার ডাক দিয়ে পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত র‍্যালি করা হয়েছিল। মিছিলে হেঁটেছিলেন চিকিৎসক থেকে কচিকাচারা। হেপাটাইটিসের মতো জটিল রোগ থেকে মুক্ত হোক আমাদের পৃথিবী- মিছিল থেকে দেওয়া হয় এই বার্তা। মিছিলের পাশাপাশি ২৩ জেলায় একটি করে সরকারি সকুলের পড়ুয়াদের নিয়ে হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ার শপথ নেওয়ার অনুষ্ঠানও করা হয় ভার্চুয়াল মাধ্যমে। যদিও অগাস্ট পা দিয়েই উদ্বেগ বাড়ল জলপাইগুড়িতে।

প্রসঙ্গত, বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ব্যঙ্গ কবিতার এই পংক্তি এই বঙ্গদেশে যেন আজও প্রাসঙ্গিক। সেই ট্র্যাডিশন যেন, এখনও চলেছে। উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। গত মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় এক হাজার ৩০০। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে ছিল মুর্শিদাবাদ জেলা। উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সেরা শিরোনাম

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget