এক্সপ্লোর

Jalpaiguri News: ট্রাফিক পয়েন্টে সিভিকের তোলাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Viral Video: ট্রাফিক পয়েন্টে বাইক দাঁড় করিয়ে আরোহীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, কিয়স্কের ভেতরে দিব্যি সেই টাকা গুনছেন সিভিক ভলান্টিয়ার।

রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: ট্রাফিক পয়েন্টে বাইক আরোহীর থেকে তোলাবাজির অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কসবা ও পাঁশকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির অভিযোগের মাঝেই প্রকাশ্যে এল জলপাইগুড়ির (Jalpaiguri News) এই ভাইরাল ভিডিও। যদিও, খবর পাওয়া মাত্রই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে। এর পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত এএসআইকেও ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। 

তোলাবাজির অভিযোগ: ট্রাফিক পয়েন্টে বাইক দাঁড় করিয়ে আরোহীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, কিয়স্কের ভেতরে দিব্যি সেই টাকা গুনছেন সিভিক ভলান্টিয়ার। কসবা থেকে পাঁশকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যের অভিযোগ উঠতেই প্রকাশ্যে এল জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় ট্রাফিক পয়েন্টের এই ভাইরাল ভিডিও। সূত্রের খবর, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া ওই সিভিক ভলেন্টিয়ারের নাম কানু রায়। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এ এস আই কেও পুলিশ লাইনে ক্লোজ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ।            

একদিকে, কসবায় পুলিশের উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ, অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, চিপস চুরির অভিযোগে সপ্তম শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ, এবং তার জেরে ওই ছাত্রের আত্মহত্যার ঘটনায় রাজ্য তোলপাড় হওয়ার মাঝেই এই ভিডিওয় প্রশ্ন উঠেছে, কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছেন সিভিক ভলান্টিয়াররা? অতিরিক্ত ক্ষমতা পেয়েই কি অপব্যবহারের দিকে ঝুঁকছেন তাঁরা? জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপথ বলেন, "একজন সিভিক ভলান্টিয়ার ভুল করেছে, নোটিস আসার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে, বিভাগীয় তদন্তের আওতায় এএসআই। এখন মেশিনে চালান কাটা হয়, টাকা দেওয়ার কোনও ব্যাপার নেই।''

দিনকয়েক আগেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে লরিচালকদের থেকে তোলাবাজির অভিযোগ ওঠে। ধরা পরে যেতেই হাত জোর করে ক্ষমা চান ASI, কান্নায় ভেঙে পড়েন সিভিক ভলান্টিয়ার। ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল হয়। যা দেখে প্রতিবাদ জানান এক মহিলা। ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে রিপোর্ট দেয় বরানগর থানা। ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ASI-কে ক্লোজ করা হয়েছে। বরানগর থানা থেকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ লাইনে। অনির্দিষ্টকালের জন্য় ছুটিতে পাঠানো হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget