এক্সপ্লোর

Sayantika Banerjee : পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি ?

Sayantika Banerjee Accident : সায়ন্তিকার গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি ।

মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক। বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনা। সায়ন্তিকার গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি । কলকাতায় না গিয়ে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিকা । 

আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া শহরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। ভোর সোয়া ৬টা নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাজবাঁধ উড়ালপুলে উপর সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ১২ চাকার একটি লরি। পুলিশ সূত্রে খবর, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লরিটি।  

দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় সায়ন্তিকার গাড়ি। ডান হাতে চোট পান তিনি। তবে দুর্ঘটনার পর আর কলকাতা ফিরে যাননি তৃণমূলের রাজ্য সম্পাদক। গাড়ি বদলে তিনি ফিরে আসেন বাঁকুড়া শহরেই। ঘাতক লরি এবং তার চালককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। কুয়াশার জেরে দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন : 

সায়ন্তিকার মিছিল থেকে বিজেপি বিধায়ককে চোর স্লোগান, পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা

কিন্তু তারপরও বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 
আসন্ন পুরভোটকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছেন শাসকদলের রাজ্য সম্পাদক। সরকারি পরিষেবা ঠিকমতো মিলছে কিনা, সেই ব্যাপারেও করছেন খোঁজ খবর। কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও রাজ্যের বকেয়া পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। বিধানসভা ভোটের ফল অনুযায়ী, ২৪ ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় মাত্র ৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। বাকি ১৫টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। 

গতকালই তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়কের উদ্দেশ্যে চোর স্লোগান ওঠে। বাঁকুড়ায় পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা তৈরি হয়। বুধবার বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান দিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর স্লোগান দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget