এক্সপ্লোর

Jammu Kashmir Election Results 2024: জম্মু-কাশ্মীরে এগিয়ে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট

JK Assembly Election : জম্মু-কাশ্মীরে ক্রমেই পিছিয়ে পড়ছে বিজেপি। আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬।

নয়াদিল্লি : কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট । লোকসভা ভোটের পর প্রথম বড় দুটি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ পাচ্ছে মঙ্গলবার । আর তাতে দেখা যাচ্ছে দুই বিধানসভার মধ্যে জম্মু কাশ্মীরে ব্যাকফুটে গেরুয়া শিবির।  হরিয়ানায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সকালে কংগ্রেস লিড নিলেও, পরে তাদের পেছনে ফেলে এগোতে শুরু করে বিজেপি। কিন্তু  জম্মু-কাশ্মীরে ক্রমেই পিছিয়ে পড়ছে বিজেপি। দুটি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬। দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে।  

২০১৯ সালের আগস্টে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার হয়। রাজ্যের তকমা হারায় কাশ্মীর। সেই থেকে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। তারপর  সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন করাতে হবে। এখানে লড়াই মূলত ত্রিমুখী। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট (The Congress-National Conference (NC) alliance ), বিজেপি  এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী। মোট ৯০টি আসনে মোট তিন দফায় ভোট হয়। প্রথম দফায় ১৮ সেপ্টেম্বর ভোট হয়েছিল ২৪টি আসনে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ২৬টি আসনে এবং ১ অক্টোবর বাকি ৪০টিতে। এদিকে ৫ অক্টোবর হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল এক দফায় ।

সকাল ১০ টা পর্যন্ত ট্রেন্ড বলছে, জম্মু - কাশ্মীরে ৯০ টি আসনে বিজেপি এগিয়ে ২৪ আসনে। কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স (এনসি) জোট এগিয়ে ৪৮ টি আসনে। গত বিধানসভা নির্বাচনে  জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল ছিল এই মেহবুবা মুফতির পিডিপি-ই। অথচ এবার তারা মোটামুটি গুরুত্বহীনই।  পিডিপি এগিয়ে ৭ আসনে।  অন্যান্যরা এগিয়ে ১২ আসনে।  জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস  বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করছে। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও বিজেপি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে।  

আরও পড়ুন : আজই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর দিনক্ষণ

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget