এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ডেডলাইন, আশাবাদী চাকরিপ্রার্থীরা

Job Seekers: যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) ডেডলাইনে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় দ্রুত মামলা নিষ্পত্তি হবে বলে আশাবাদী তাঁরা।

ডেডলাইনে আশার আলো: যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। একটা উৎসব পেরিয়ে এসেছে আরেকটা উৎসব। অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। আর এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আশায় বুক বেঁধেছেন তাঁরা। এক চাকরিপ্রার্থী বলেন, "বিচারব্যবস্থার অত্যন্ত ভাল একটা দিক। এবার হয়ত শেষ হবে বিচার। ৬ মাসের মধ্যে আশা করছি মামলার নিষ্পত্তি হবে।'' আরেক চাকরিপ্রার্থী বলেন, "হাইকোর্টেই এই মামলা ছিল। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতেই ওঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট ফের হাইকোর্টে মামলা ফেরাল। হাইকোর্ট গোটা মামলা সম্পর্কেই ওয়াকিবহল। আদালত জানে কারা যোগ্য আর কারা অযোগ্য। ৯৭০ দিন রাস্তায় বসে আছি। যোগ্যদের দ্রুত নিয়োগ করা হোক।''

কী নির্দেশ সুপ্রিম কোর্টের? 

শিক্ষক নিয়োগ (Recruitment Scam) মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ডেডলাইন। ২ মাসের মধ্যে সিবিআইকে (CBI) তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসএসসি-দুর্নীতি মামলাগুলি হাইকোর্টে ফেরত পাঠিয়ে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। SSC-র মাধ্যমে, গ্রুপ C গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এই সব মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে নির্দেশ দিয়েছিলেন,তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। একই সঙ্গে, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো বিচারাধীন ছিল, তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল।           

এই মামলায়, এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশে এই সব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হল। নির্দেশে আরও বলা হয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেখানেই হবে SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। ৬ মাসের মধ্যে বিচারপর্ব শেষ করতে হবে। এরপরই, CBI-কে সময় বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী নির্দেশে বলেন, ২ মাসের মধ্যে CBI তদন্ত শেষ করবে। সেই তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: HS Exam 2024: অনলাইনে জমা দিতে উচ্চমাধ্য়মিকের প্র্যাক্টিক্যালের নম্বর, একগুচ্ছ নির্দেশিকা জারি সংসদের

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget