এক্সপ্লোর

Joka-Taratala Metro Service: যাত্রী টানতে ব্যর্থ, অধিকাংশ বেহালাবাসীই নাকি কখনও চাপেননি জোকা-তারাতলা মেট্রোয় !

Metro Service: এক যুগ পর অনেক কাঠখড় পুড়িয়ে গত বছরের ৩০ জানুয়ারি জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নামেই চলছে পরিষেবা। এক বছর ধরে যাত্রী টানতে ব্যর্থ হয়েছে জোকা-তারাতলা মেট্রো। ফলে, লাভ তো দূর অস্ত। অধিকাংশ বেহালাবাসী কখনও এই মেট্রোয় চাপেননি ! মেট্রো কর্তৃপক্ষের অবশ্য দাবি, লাভ-ক্ষতি দেখে মেট্রো চলে না।

উদ্বোধনের পর এক বছর পার। কিন্তু, যাত্রী পরিষেবায় সেভাবে দাগ কাটতেই পারেনি জোকা-তারাতলা মেট্রো পরিষেবা !দৈনিক যাত্রী সংখ্যা হাজারের কম ! অধিকাংশ বেহালাবাসী কখনও এই মেট্রোয় চাপেননি !

বেহালার বাসিন্দা সায়ন্তন ভট্টাচার্য। তাঁর দাবি, এক বছর ধরে মেট্রো চলছে। কিন্তু, মেট্রো সেভাবে তাঁর চোখেই পড়েনি ! তিনি বলেন, এক-দু'বার দেখেছি। মেট্রোটা চলছে উপর দিয়ে। আখেরে কোনও লাভ হয়নি।

বেহালার বাসিন্দা সঞ্জয় মজুমদার। তাঁর বক্তব্য, আমি আমার বাড়ির ছাদে যখন দাঁড়িয়ে থাকি, তখন মেট্রোটা যাই চোখের সামনে দিয়ে, দেখি। এক একদিন গুনি, ১০ জন, ১১ জন, ১২ জন। তাও বলছি, এটা একদম অফিসের টাইমে। দুপুর বেলায় দেখলে তো আরও খারাপ লাগে। 

এক যুগ পর অনেক কাঠখড় পুড়িয়ে গত বছরের ৩০ জানুয়ারি জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক বছরের মধ্যে এই রুটে পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। মেট্রো সূত্রে খবর, লাভ তো দূরের কথা, ক্ষতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে।

কিন্তু, কেন এই হাল ?

প্রথমত, সাতসকালে মেট্রো পরিষেবা চালু হয় না। সন্ধে হতেই বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। আপ ডাউন মিলিয়ে চলে মাত্র ১২ টি মেট্রো। জোকা থেকে সকাল ১০টায় চলে প্রথম মেট্রো। সন্ধে ৬টায় জোকা মেট্রো স্টেশনে পৌঁছয় শেষ মেট্রো। দ্বিতীয়ত, সপ্তাহে ৫ দিন মেলে পরিষেবা। এমনকী সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে পরিষেবা। তৃতীয়ত, বেহালার মধ্যেই সীমাবদ্ধ পরিষেবা। মাঝেরহাট পর্যন্ত রুট বৃদ্ধির কথা থাকলেও, কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর বিবাদীবাগ পর্যন্ত মেট্রো রুট তো এখন বিশবাঁও জলে!

যদিও মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, রেল কিন্তু লাভ-লোকসানে হিসাব করে, ব্যালেন্স শিট হিসাব করে চলে না। রেল মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আছে। রেল চায়, মানুষ সুস্থ পরিষেবা পাক।

সব মিলিয় অটো-বাসের এখনও বিকল্প হয়ে উঠতে পারেনি জোকা-তারাতলা মেট্রো।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget