এক্সপ্লোর

JU Student Death: 'ঠিক ছিল শুক্রবারে গিয়ে নিয়ে আসব, আর হল না,' শোকে বিহ্বল স্বপ্নদীপের বাবা

Jadavpur Student Death Update: বরাবরই মেধাবী ছাত্র স্বপ্নদীপ। দু'চোখে নতুন স্বপ্ন নিয়ে এসেছিলেন পড়তে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল স্বপ্নদীপের।

কলকাতা: অকালে ঝরে তরতাজা প্রাণ। কিন্তু কেন এমনটা হল? ক্লাস শুরুর চার দিনের মাথায় কীভাবে মৃত্যু হল প্রথম বর্ষের ছাত্রের। পরিবারের অভিযোগ, র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তাদের ছেলে। র‌্যাগিংয়ের ঘটনা সামনে যাতে চলে না আসে তাই প্রাণ দিতে হল স্বপ্নদীপকে। 

কী জানাচ্ছে পরিবার? 

বরাবরই মেধাবী ছাত্র স্বপ্নদীপ। দু'চোখে নতুন স্বপ্ন নিয়ে এসেছিলেন পড়তে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল স্বপ্নদীপের। ছোট ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল বাবা। খালি হয়ে গেল আরও একজন মায়ের কোল। মৃত স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু বলেন, "ঠিক ছিল শুক্রবারে গিয়ে নিয়ে আসব। তেমনটাই কথা হয়েছিল। বলেছিল সব কিছু বলা নিষেধ। অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। ওইদিন রাতে বারবার ফোন করে দেখি ফোন কেটে দিচ্ছে। র‌্যাগিং চক্রের মধ্যে যারা ছিল তারাই কেটে দিয়েছে ফোন। তাদের ফোন থেকেই ফোন করে কথা বলে। ওরা শিখিয়ে দিচ্ছিল এটা বল ওটা বল। বারবার বলছিল মা ভাল নেই। অনেক কথা আছে। ওর দাদা বারবার জিজ্ঞেস করছিল ভাই ভাল আছিস তো? বোঝা যাচ্ছিল ওকে কেউ চেপে ধরে রেখেছে। এই ছেলে বেরিয়ে গেলে ফাঁস হয়ে এটা বোধহয় বুঝতে পেরেছিল। যার জন্য ওকে শেষ করে দেয়। ও নিজেও বোধহয় ভাবতে পারেনি শেষ করে দেবে। মাথার চুল কেটে ছোট করে দেয়। সৌরভ সিনিয়র স্টুডেন্ট। ওই মূল পান্ডা। ওরাই মেরে ফেলেছে। আমরা যাওয়ার সময় সৌরভ আমাদের বলছে কাল সকালে আসবেন। স্বপ্নদীপ উপর থেকে পড়ে গিয়েছে। এই খুনিদের নির্মূল হোক। কেপিসির ডাক্তার জানে কত জায়গায় আঘাতের চিহ্ন। গ্রাম থেকে এত কষ্ট করে পাঠালাম। পিজি চালাতে পারব না। সৌরভ বলল আমি রেখে দেব ঠিক হস্টেলে। ওই মূল ষড়যন্ত্রী। অ্যান্টির‌্যাগিং ফর্ম ফিল আপ করতে হয়। সেটা দেখেই যাদবপুরে ভর্তি করি।'' 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় আটক এক প্রাক্তন পড়ুয়া। পুলিশ সূত্রে দাবি, মৃত ছাত্রের বাবা যে FIR করেছেন, তাতে এই সৌরভ চৌধুরীর নাম রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে তিনি MSc পাস করেন।কিন্তু, পাস করে যাওয়া পরও, গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। এরপরই তাকে আটক করা হয়।

আরও পড়ুন: North 24 Parganas: কে হবেন উপপ্রধান? পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজারহাটে তুমুল উত্তেজনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
PM Modi: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে,
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে, "সমর্থন করি না..দরকারে পা ধরে ক্ষমা চাইবো", ছলছল চোখে বললেন বাবা
Sukanta Majumdar: 'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?
'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget