এক্সপ্লোর

North 24 Parganas: কে হবেন উপপ্রধান? পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজারহাটে তুমুল উত্তেজনা

Panchayat Election 2023: তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ, ধাক্কাধাক্কি, হাতাহাতি, চেয়ার ভাঙচুর। বোর্ড গঠন ঘিরে, এভাবেই তুলকালাম বাধল রাজারহাটের বিষ্ণুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে।

রঞ্জিত সাউ, রাজারহাট: উপপ্রধান কে হবেন? তা নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল। রাজারহাটের (Rajarhat) বিষ্ণুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতি। বিক্ষোভকারীদের দাবি, একই এলাকা থেকে পঞ্চায়েতে প্রধান উপপ্রধান করা যাবে না। যদিও, তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

তৃণমূলের অন্দরে কোন্দল: তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ, ধাক্কাধাক্কি, হাতাহাতি, চেয়ার ভাঙচুর। বোর্ড গঠন ঘিরে, এভাবেই তুলকালাম বাধল রাজারহাটের বিষ্ণুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে ২৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১৭ টিতে। ৩টিতে জয়ী সিপিএম, বিজেপি পেয়েছে ২টি আসন, আইএসএফ জিতেছে ২টিতে। শুক্রবার এই পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু, শীর্ষ নেতৃত্ব তৃণমূলের প্রধান হিসেবে অভিজিৎ নস্কর ও উপপ্রধান হিসেবে রূপা নস্করের নাম ঘোষণা করতেই বেঁকে বসে দলের অন্য ১৩ জন জয়ী প্রার্থী। তাঁদের দাবি, একই এলাকা থেকে প্রধান ও উপপ্রধান করা যাবে না। অন্য এলাকা থেকে কাউকে উপপ্রধান করা হোক। এই নিয়ে পঞ্চায়েত অফিসের শুরু হয় বিক্ষোভ। সেখানে তৃণমূলের আরেক পক্ষ পৌঁছতেই শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি।

বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী আমিরুল হোসেন ঢালি বলেন, “প্রধান নাম ঠিক ছিল। জামালপাড়া থেকে প্রধান হবে। অন্য জায়গা থেকে হবে। কিন্তু কাল রাতে বলা হয় উপপ্রধান হবে রূপা নস্কর। আমরা চাই ভোটাভুটি করে ঠিক হবে।’’ রাজারহাটের তৃণমূল ব্লক সভাপতি প্রবীর কর বলেন, “দল যা ঠিক করবে সেটাই চূড়ান্ত।আগে সমর্থন করে এখন কেন বিক্ষোভ। দলের ঊর্ধ্বে কেউ নেই।’’ পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়। তারপরও বোর্ড গঠন ঘিরে তৃণমূলের অন্দরে কোন্দল অব্যাহত।

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে নওদার ধুন্ধুমার। অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ করল পুলিশ। সম্প্রতি এই পঞ্চায়েতে বিরোধী জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন করতে এসে কংগ্রেসের জয়ী প্রার্থীর দাবি, চাপের মুখে তৃণমূলে যোগ দিতে হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে, তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও মথুরাপুরে দুটি পঞ্চায়েতে একজোট হয়ে বোর্ড গঠন করল বিরোধীরা। দুটি পঞ্চায়েতেই একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল তৃণমূল। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে রুখতে একজোট হল বিজেপি, ISF, সিপিএম ও নির্দল। অন্যদিকে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে একজোট হল সিপিএম, বিজেপি ও কংগ্রেস। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।  

আরও পড়ুন: JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, আটক এক প্রাক্তন পড়ুয়া

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget