এক্সপ্লোর

Rat Dakhal 14 September : আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের, কোথায় কোথায় রাত জাগবে বাংলা?

১৭ তারিখ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগে শনিবার, ১৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা । 

সত্যজিৎ বৈদ্য, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ১৪ অগাস্ট । স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাকে পথে নেমেছিলেন হাজার হাজার নারী! পুরুষও। বলা ভাল ন্যায় বিচারকামী মানুষ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েত করেছিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours..আহ্বানকারীদের ডাকে সেই রাতদখল শুরু। তারপর রাতের পর রাত  'জাস্টিস ফর আর জি কর' দাবি নিয়ে রাত-দখল করেছে মানুষ।  ১৭ তারিখ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগে শনিবার, ১৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা । 

সেই  ১৪ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, আর জি কর হাসপাতালে হামলার একমাস পার হয়েছে । ইতিমধ্যেই কলকাতা থেকে জেলা, চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন শোনা গিয়েছে।  গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। রাজপথ হয়ে উঠেছিল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হয়েছেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ। কিন্তু কবে মিলবে বিচার? আজ ফের রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে পুলিশি-নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোডে বাড়ানো হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। শ্যামবাজার মোড়েও জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পুলিশ।

এই পরিস্থিতিতে  দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে গত মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকালে, ৫ দিনে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না। দুর্যোগ মাথায় নিয়েই, বৃষ্টিতে ভিজে স্বাস্থ্য ভবনের সামনে চলছে পড়ুয়া-চিকিৎসকদের প্রতিবাদ-অবস্থান। গত ১৪ অগাস্ট, মহিলাদের রাতদখলের সময়, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। পুলিশের পাহারা এড়িয়ে, কীভাবে সেদিন অত লোকজন ঢুকে পড়েছিল, তার উত্তর এখনও মেলেনি। অভিযোগ ওঠে, প্রমাণ লোপাটের চেষ্টাতেই হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এবার রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দেশজুড়ে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।  

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। তার আগেই ১৪ সেপ্টেম্বর ফের রাত দখল করতে চলেছে বিচারকামী মানুষ । কলকাতা থেকে জেলা, চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে আবার কি রাজপথে জনগণের গর্জন শোনা যাবে ? কবে মিলবে নির্যাতিতার বিচার ? অপেক্ষা এখন তারই।  

আরও পড়ুন :

বাংলাদেশে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে এ-বঙ্গও? রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

 

সেরা শিরোনাম

Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?
বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget