এক্সপ্লোর

RG Kar Protest: আজকের এই অবস্থার জন্য দায়ী কে ? মুখ্যমন্ত্রীকে তোপ অনশনরত রুমেলিকা কুমারের

Rumelika Kumar Attacks Mamata Banerjee: অনশনরত চিকিৎসকদের অবস্থার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগলেন PGT রুমেলিকা কুমার। দায়ী করলেন তাঁকেই।

কলকাতা: আরজি করে ঘটা ঘটনার প্রতিবাদে (RG Kar Doctor death Protest) জুনিয়র চিকিৎসকদের যে টানা অনশন করতে হচ্ছে তার জন্য এবার সরাসরি মুখম্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) দায়ী করলেন অনশনরত জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার (Rumelika Kumar)। আজকের এই অবস্থার জন্য দায়ী করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকেই।

শুক্রবার অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে চলা জুনিয়র চিকিৎসকদের অনশনের ১৪ তম দিনে এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। তোপ দেগে বললেন, "আরজি করে ঘটা ঘটনার প্রতিবাদে ৭০ দিন ধরে আন্দোলন চলছে। অনশন চলছে টানা ১৩ দিন ধরে। যা হচ্ছে, তা হওয়ার কথা ছিল না। এখানে আমাদের এভাবে না খেয়ে বসে থাকার কথা ছিল না। আজকের এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। অনেকে আমাদের আন্দোলন দেখে বলছেন যে আমরা জেদ করছি। কিন্তু, ঘটনা তা নয়। আমরা আজ সরকারের ভুলের মাসুল দিচ্ছি। আমাদের যে সহযোদ্ধারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা আপনাদের দুর্নীতি এবং ধাপ্পাবাজির মাসুল দিচ্ছেন। আমাদের এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী।"  

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রতিবাদে ৭০ দিন ধরে আন্দোলন চলছে। ১৪ দিন ধরে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে কয়েকজন অসুস্থ হওয়ার পরে নতুন করে ফের অনশন শুরু করছেন আরেকজন। তিনদিন আগে যেমন অনশন শুরু করেছিলেন রুমেলিকা ও স্পন্দন। আজ জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার সেই অনশন মঞ্চ থেকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে দৃঢ় স্বরে কথা বলতে শোনা গেল অনশনরত কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর কমিউনিটি মেডিসিন এ তৃতীয় বর্ষের পিজিটি চিকিৎসক রুমেলিকা কুমার, সায়ন্তনী ঘোষ হাজরা ও স্নিগ্ধা হাজরাদের। ছেলেমেয়ের বয়সী জুনিয়র চিকিৎসকরা এতদিন ধরে অনশন করলেও কেন একবারও ধর্মতলার মঞ্চে এলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন তা নিয়েও। শুধুমাত্র জল খেয়ে থাকা জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কেন মেনে নিচ্ছেন না জানতে চাইলেন তার কারণ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Udayan Guha: 'শিরদাঁড়া' বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়ন গুহের, কাদের নিশানা ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget