এক্সপ্লোর

Udayan Guha: 'শিরদাঁড়া' বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়ন গুহের, কাদের নিশানা ?

RG Kar Protest: সিতাই বিধানসভার উপনির্বাচনের আগে হাওয়া গরম করে দিলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ! হুঁশিয়ারি দিলেন শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার।

দিনহাটা: RG কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য (RG Kar Doctor death Protest)। প্রতিদিনই নিত্যনতুন ঘটনা ঘটছে। এর মাঝেই বেজে গেছে উপনির্বাচনের ঢাক। রাজ্যের ৬টি আসনে উপনির্বাচন (West Bengal assembly By-Election 2024) হচ্ছে আগামী ১৩ নভেম্বর। তার আগে অনুব্রত মণ্ডলের সুরে নির্বাচনে ঢাকে কাঠি বাজিয়েই ফেললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপনির্বাচনে উত্তরবঙ্গের যে আসনটি বিরোধী শিবিরের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সিতাই বিধানসভায় ভোটের আগে শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রকাশ্যে। যেন এক ঢিলে মারলেন দুটি পাখি! একদিকে জুনিয়র চিকিৎসকদের অন্যদিকে তাঁদের আন্দোলনে শরিক হওয়ার চেষ্টা করা বাম-রামদের হুমকি দিলেন খোলাখুলি। আগে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে খুব একটা মন্তব্য না করলেও উপনির্বাচনের আগে নিজের প্রতিপত্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাম আমলের নামী মন্ত্রী কমল গুহর ছেলে। জুনিয়র চিকিৎসকরা যখন টানা অনশন করছেন তখন উপস্থিতি জানান দিলেন উদয়ন।

আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। শুরুর দিকে দীর্ঘক্ষণ রাস্তায় বসে ধর্না দেওয়ার পর পুলিশকে লৌহপ্রাচীর সরাতে বাধ্য করে, কলকাতার তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের চোখে চোখ রেখে হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে দিয়ে এসেছিলেন অনিকেত মাহাতো-কিঞ্জল নন্দরা। তারপর থেকে নার্ভের পাশাপাশি শিরদাঁড়ার জোর লড়াই চলেছে দল-হীন চিকিৎসদের সঙ্গে প্রশাসনের। বদলে গেছে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি অনিকেত মাহাতোর হাত থেকে প্রতীকী শিরদাঁড়া ও স্মারকলিপি হাতে নেওয়া বিনীত গোয়েলের পোস্টও। তাঁর পদের অবনতি না উন্নতি হয়েছে তা নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু, জুনিয়র চিকিৎসকদের নার্ভের ও শিরদাঁড়ার জোর কতটা তা বেশ ভালোভাবেই বুঝেছেন সবাই। কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়া যেভাবে আট থেকে আশি, সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে আরজি করের ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে বিশ্বজুড়ে। সেই ধরনের কোনও ছবি সরকারে আসার পর এই প্রথম দেখেছে তৃণমূল কংগ্রেসও! এই পরিস্থিতির মধ্যেই এসে গেছে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। 

সেই ভোটের ঢাকে কাঠি দিয়ে দিয়ে শুক্রবার সোজাসুজি শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ-কে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তিনি। পরিষ্কার বললেন, "যাঁরা এরাজ্যে শিরদাঁড়া নিয়ে ব্যবসা করছেন সিতাই উপনির্বাচনে তাদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে। এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে আর উঠে দাঁড়াতে পারবে না। সে ডানই হোক বা বামই হোক বা অন্য কোন দলই হোক না কেন লাঠিতে ভর দিয়ে চলতে হবে। আর সোজা নালিতে গিয়ে মুখ থুবড়ে পড়বে।"

তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে শোনা গেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। তাঁদের কথায়, "নিজের ও দলের চরিত্র ফের চিনিয়ে দিয়েছেন উদয়ন গুহ। আশাকরি সিতাইয়ের মানুষ এর যোগ্য জবাব দেবেন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: South 24 Pargana News : 'কোনও জনপ্রতিনিধি এখানে আসেনি, আমিই প্রথম' নামখানায় বাঁধ নিয়ে বিক্ষোভের মুখে হাত জোড় করলেন মন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget