এক্সপ্লোর

Jyotipriya Mallick Health:রেশন-দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা 'স্থিতিশীল', খবর হাসপাতাল সূত্রের

Ration Scam:রেশন-দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা 'স্থিতিশীল', খবর হাসপাতাল সূত্রের। আরও জানা যাচ্ছে, নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি তাঁর

সন্দীপ সরকার, কলকাতা: রেশন-দুর্নীতিতে (Ration Scam) ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick Health Stable) শারীরিক অবস্থা 'স্থিতিশীল', খবর হাসপাতাল সূত্রের। আরও জানা যাচ্ছে, নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি তাঁর। হৃদযন্ত্রের অবস্থাও সন্তোষজনক। তবে দুপুর পর্যন্ত হল্টার মনিটরিং চলবে, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রের। জ্যোতিপ্রিয় মল্লিক ডাক্তারদের জানিয়েছিলেন, বাঁ হাতে জোর পাচ্ছেন না। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর জোড়া এমআরআই করা হবে। এখনও পর্যন্ত যা খবর, তাতে  রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর শরীরের বাকি সব প্যারামিটার স্বাভাবিক। এদিন জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে এসেছে ইডি-র টিম। 

কী জানা গেল?
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী যা যা শারীরিক সমস্যার কথা বলছেন, সেই মোতাবেক সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার শেষ করতে চাইছেন। তিনি ডাক্তারদের জানিয়েছিলেন, বাঁ হাতে জোর পাচ্ছেন না। সেই জন্য চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন, জোড়া এমআরআই করা হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের সার্ভাইকাল স্পাইনের এমআরআই করার কথাই ছিল। তার সঙ্গে ফের মস্তিষ্কের এমআরআই করে দেখে নেওয়া হবে যে কোনও স্নায়ুতে কোনও সমস্যা হবে কিনা। পাশাপাশি, ডাক্তারদের পরামর্শমতো আজ সকাল থেকে বুকের ফিজিওথেরাপিও শুরু হয়েছে তাঁর। বনমন্ত্রীর ইউরিয়া, ক্রিয়েটিনিন মাত্রাটা সামান্য বেশির দিকে। চিকিৎসকদের বক্তব্য, গত এক বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজের সমস্যায় ভুগছেন তিনি। অগাস্টে অ্যাপলো চেন্নাই থেকে এর চিকিৎসা করিয়ে ফেরেন জ্যোতিপ্রিয়। এই সমস্যার কারণেই ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা বাকিদের তুলনায় সামান্য বেশি। তবে জ্যোতিপ্রিয়র কাছে এটিই 'বেসলাইন।' তাই এই রিপোর্ট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ডাক্তাররা। এখন তাঁর হদযন্ত্রের সমস্যার দিকটি দেখার কথা। হাসপাতাল সূত্রে খবর, যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তাতে সেখানেও কোনও সমস্যা ধরা পড়েনি। তবে হৃৎপিণ্ডের 'রিদম'-এ কোনও সমস্যা রয়েছে কিনা জানতে গত কাল দুপুর ২টো থেকে হল্টার মনিটরিং চলছে। আজ দুপুর ২টো তা শেষ হবে। তার পরই তাঁকে এমআরআই করাতে নিয়ে যাওয়ার কথা। 

মূর্ছা...
গত কাল ইডি হেফাজতের নির্দেশ শুনেই এজলাসে মূর্ছা গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বমিও করে ফেলেন তিনি! মাথায় জল ঢেলে মন্ত্রী-কে কিছুটা ধাতস্থ করেন মেয়ে। এরপর এজলাসের বাইরের বারান্দায় ফ্যান চালিয়ে বসানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।  ইডির অনুরোধে, তাঁকে নিয়ে যাওয়া হয় বিচারকের বাতানুকূল চেম্বারে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন:সিউড়ি হত্যাকাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget