এক্সপ্লোর

Kali Puja 2021: কালীপুজোয় গাইড ম্যাপ প্রকাশ বাঁকুড়ার পুলিশ সুপারের

Guide Map Published by Bankura Police Super: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, সচেতনতার কথা মাথায় রেখে সোনামুখীর কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।

তুহিন অধিকারী, বাঁকুড়া: জেলার কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার (Bankura) প্রাচীন পুরশহর সোনামুখী (Sonamukhi)। এখানে ছোটো-বড় মিলিয়ে প্রায় আড়াইশো কালীপুজো হয়। কালীপুজোকে (Kali Puja) কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে এই সোনামুখী শহর। জেলার বিভিন্ন প্রান্ত সহ অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষের সমাগম হয়। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস-উন্মাদনা চোখে পড়ার মতো। তাই কালীপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন।

আর করোনা আবহে (Corona Situation) সেই সচেতনতার কথা মাথায় রেখে সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন সোনামুখী পুরসভার (Sonamukhi Municipality) সাধারণ মানুষ। জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান, সোনামুখী থানার আইসি, সোনামুখী পুরসভার প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।

তারাপীঠে সকাল থেকেই শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো৷ করোনা আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। দেবী তখন রাজরাজেশ্বরী। সকালে মঙ্গলারতির পর মাকে ভোগ নিবেদন করা হয়। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হয় ৮০ কেজি দুধ দিয়ে। দুপুরে মায়ের বিশেষ ভোগ।সন্ধেয় সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: Kali Puja 2021: ৫১ পীঠের শেষ পীঠ, মহাকালী রূপে পুজোর আয়োজন দেবী কঙ্কালীর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget