এক্সপ্লোর

Kali Puja 2024: কালী রূপে ফুল্লরা দেবীর পুজোর আয়োজন, শক্তির আরাধনা লাভপুরে

পুরানে কথিত আছে, বীরাচারীদের ভূমি বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী।

ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর: সারাবছর দুর্গা রূপে পূজিতা হলেও কালী পুজোর দিন লাভপুরের ফুল্লরা দেবীর পুজো হয় কালী রূপে। কথিত আছে, এখানে মায়ের নিম্ন ওষ্ঠ পড়েছিল। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করলে, মনোস্কামনা পূর্ণ হয়। কালী পুজোর দিন দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন দেবী ফুল্লরার মন্দিরে।

লাভপুরের ফুল্লরা দেবীর পুজো: পুরানে কথিত আছে, বীরাচারীদের ভূমি বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী। বীরভূম জেলার লাভপুরের এই অংশ প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। পীঠ নির্নীত হওয়ার শর্ত অনুসারে এখানে কাদর বা কোপাই নদী উত্তর বাহিনী। স্থানীয়ভাবে এর নাম লা ঘাটা। বোলপুর থেকে লাভপুর যাওয়ার পথে ডানহাতে নতুন এই তোরণ নির্মীয় হয়েছে। সেখান থেকে কিলোমিটার খানেক ভিতরে ঢুকলে মূল মন্দির। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। জগমোহনে রয়েছে হাড়ি কাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোড়ণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাটমন্দিরের পড়েই রয়েছে মায়ের ঘাট। দেবী এখানে সারা বছর দুর্গা রূপে পূজিত হন। তবে কালীপুজো উপলক্ষে সকাল থেকেই ব্যস্ততা। এদিন সকাল থেকেই  চলছে বিশেষ পূজা-অর্চনা ও হোমযজ্ঞ। দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছেন ভক্তরাও। ভক্তদের বিশ্বাস এখানে প্রাণভরে মায়ের কাছে প্রার্থনা করলে তা পূর্ণ হয়।

অন্যদিকে বীরভূমের অন্যান্য জেলাতেও কালী পুজোর হচ্ছে। কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। একান্ন পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে কালীপুজোর দিন মা পূজিতা হন মহাকালী রূপে। এখানে একটি কুণ্ড রয়েছে। মায়ের স্নানজল হিসেবে ব্যবহার হয় এই কুণ্ডের জল। পুরাণ মতে, এই কঙ্কালীতলার এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগ রয়েছে। এখানে মায়ের মূর্তি পুজো হয় না, লাল জবা দিয়ে মায়ের ছবি সাজিয়ে পুজো করা হয়। কালীপুজোর দিন দু’বার ভোগ দেওয়া হয়। দুপুরে নিরামিষ ভোগ, আমিষ ভোগ নিবেদন করা হয় রাতে। ৫১ পীঠের অন্যতম নলহাটির নলাটেশ্বরী। কথিত আছে, এখানে সতীর গলার নলি বা কণ্ঠনালি পড়েছিল। মায়ের আদেশেই ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে দেবী নলাটেশ্বরীর মন্দির স্থাপিত হয়। জঙ্গল ঘেরা ছোট্ট টিলার এক প্রান্তে রয়েছেন দেবী নলাটেশ্বরীর মন্দির। মা এখানে ত্রিনয়নী। কালী পুজোর দিন দূর-দূরান্ত থেকে ভিড় করেছেন ভক্তরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kali Puja 2024: সূর্যের মুখ দেখেন না মা, খোলা আকাশেই আরাধনার প্রস্তুতি রায়গঞ্জে

সেরা শিরোনাম

Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget