এক্সপ্লোর

Kali Puja 2025: দশ মাথা, দশ হাতে ভূত চতুর্দশীতে এমনই রূপে পূজিতা মহাকালী! মা-কে দেখতে ভক্তদের ভিড়

যুবক বৃন্দ কমিটির পক্ষ থেকে প্রতিবছর দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে এই মহাকালী পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা।

অভিজিৎ চৌধুরী, মালদা: অমাবস্যায় নয়, ভূত চতুর্দশীতেই পুজোর আয়োজন। এখানে মা দশমাথা, দশ হাত ও দশ পা বিশিষ্ট। বছরের পর বছর ধরে এই রীতি মেনেই পুজো হচ্ছে মালদার চাঁচলে। যা সকলের কাছে ১০ মাথা কালী পুজো নামে পরিচিত কালী পূজার নামে পরিচিত। ভূত চতুর্দশীর রাতে মালদার চাঁচলের পুষ্প সিনেমা হল রোডে মহাধুমধাম সহকারে পূজিত হলেন মহাকালী। 

জানা গিয়েছে, এ বছর তাদের পুজো ২৪ তম বর্ষে পা দিয়েছে। প্রয়াত রাজনন্দন সিংহ এই পুজোর সূচনা করেছিলেন। তার মৃত্যুর পর এই পুজোর হাল ধরেছিলেন প্রয়াত খোকন পান্ডে। খোকন বাবুর মৃত্যুর পর এই পুজোর ভার কাঁধে তুলে নেন তার পরিবার সহ স্থানীয়রা। 

যুবক বৃন্দ কমিটির পক্ষ থেকে প্রতিবছর দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে এই মহাকালী পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। সন্ধ্যার পর থেকে শুরু হয় পুজো। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ্যিতে মুখরিত হয় পুজো মণ্ডপ। এরপর পুজো শেষে চলে আরতি, তারপর যজ্ঞ।                               

পুজো দেখতে ভিড় করেন শহরের ভক্ত। পুজো শেষে সকলকে খিচুড়ি, অন্নপ্রসাদ বিতরণ করা হয়। পুজো কমিটির অন্যতম সদস্য অভিষেক পান্ডে বলেন, পুজোর বয়স এই বছর ২৪ বছরে পা দিল। এখানে দেবী দশ মাথা বিশিষ্ট। প্রতিবছর সকলেই মিলে নিষ্ঠা ও ভক্তির-সঙ্গে  মায়ের আরাধনায় মেতে ওঠে।                        

দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠাভরে দেবী বন্দনা। কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর...সর্বত্রই এক ছবি। ঠনঠনিয়া থেকে লেক কালিবাড়ী, ফিরিঙ্গি কালীবাড়ি, সকাল থেকে ভক্ত সমাগম। কথিত আছে, মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget