এক্সপ্লোর

Kalyan Banerjee Update: ‘তফাৎ শুধু শিরদাঁড়ায়’, ফেসবুকে ফের বিস্ফোরক কল্যাণ, কাকে নিশানা করলেন!

Kalyan Banerjee Update: করোনা আবহে রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করেন অভিষেক। অভিষেকের মন্তব্যের সঙ্গে বিজেপি-র মন্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেন কল্যাণ। তা নিয়েই বিতর্ক।

কলকাতা: পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে সংযত হওয়ার নির্দেশ এসেছিল। তাতেই বাগ্‌যুদ্ধ থেমে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য ঘিরে তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। দলের বাকিদের সঙ্গে নিজের ফারাকটা ঠিক কোথায়, এ বার তা প্রকাশ্যেই তুলে ধরলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি, ফারাকটা শুধু শিরদাঁড়ায়।

যত সময় যাচ্ছে, ততই বেশি অভিষেকপন্থীরা কার্যত চেপে ধরার চেষ্টা করছেন কল্যাণকে। প্রকাশ্যে তাঁকে ‘ঘরশত্রু বিভীষণ’ বলে কটাক্ষ করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তাঁকে জায়গা বুঝিয়ে দিতে দেখা গিয়েছে কুণাল ঘোষকেও। এমন পরিস্থিতিতে শুক্রবার ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা যায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। কল্যাণ এবং প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকতে নির্দেশ দেন তিনি।

কিন্তু তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই ফেসবুকে কার্যত বিস্ফোরণ ঘটালেন কল্যাণ। শ্রীজাতর ‘তফাত’ কবিতার বিশেষ দুই ছত্র, ‘মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়; আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়’—নিজের ফেসবুক অ্যাকাউন্টে তুলে ধরেন কল্যাণ।

কবিতার নীচে শ্রীজাতকে সৌজন্য জানানো ছাড়া আর কারও নাম উল্লেখ করেননি কল্যাণ। তবে রাজনৈতিক মহলে জল্পনা, কুণাল, অপরূপা এবং তৃণমূলে অভিষেকপন্থীদেরই আসলে নিশানা করছেন কল্যাণ। আবার রাজনৈতিক মহলেরই একাংশের মতে, দলের স্বার্থকেই সামনে রেখেছেন তিনি। কিন্তু তৃণমূলের একাংশ উপরমহলকে খুশি করতে তাঁকে নিশানা করছেন। সেই কারণেই শিরদাঁড়ার ফারাক বোঝাতে তৎপর হয়েছেন কল্যাণ।

আরও পড়ুন: Partha Chatterjee Update: কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক, সংঘাত আবহে কল্যাণ-অপরূপাদের বার্তা পার্থর

করোনা আবহে বকেয়া চার কেন্দ্রে পুরভোট করানোর বিষয়টি আদালতে বিচারাধীন। বিরোধীরা যেখানে ভোট পিছনোর দাবি তুলছেন, সেখানে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কার্যত পরস্পরের ঘাড়ে দায় ঠেলছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি অভিষেক জানান, তিনি সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি দু’মাস বন্ধ রাখার পক্ষপাতী। তবে এটা সম্পূর্ণ ভাবেই তাঁর ‘ব্যক্তিগত মতামত।’ অভিষেকের এই মন্তব্য নিয়েই টানা হ্যাঁচড়া শুরু হয়। কল্যাণ জানান, ভোট বন্ধ রাখার পক্ষে সওয়াল করায় বিজেপি-র সঙ্গে অভিষেকের সুর মিলে যাচ্ছে, যা দল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পরিপন্থী। কারণ বিষয়টি নিয়ে হাই কোর্টে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে।

দলে উচ্চ পদে থেকে অভিষেক যদি প্রকাশ্যে ‘ব্যক্তিগত মতামত’ জানাতে পারেন, তাহলে তিনিও এ বার আর পিছু হটবেন না বলে জানিয়ে দেন কল্যাণ। সেই সঙ্গে যোগ করেন, সাংগঠনিক ভাবে কেউ উচ্চ পদে থাকতেই পারেন। কিন্তু মমতা ছাড়া কাউকে নেতা বলে মনে করেন না তিনি। সেই নিয়েই বিগত দু’দিন ধরে পরস্পরের উদ্দেশে কটাক্ষ, পাল্টা কটাক্ষ ছুড়ে চলেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন তা নিয়ে সকলকে সংযত হওয়ার নির্দেশ দেন পার্থ। কিন্তু এত সহজে যে ঝামেলা মিটবে না, তা কল্যাণের পোস্ট থেকেই পরিষ্কার।

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget