এক্সপ্লোর

Kasba Case: মুখ খুললে ভিডিও করে ভাইরাল করার হুমকি, পুলিশের কাছে অভিযোগ কসবাকাণ্ডের নির্যাতিতার

Kolkata News: আরজি কর কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার বছর ঘোরার আগেই ফের গণধর্ষণের শিকার এক ছাত্রী। আর এবারও সেই কলকাতা।

কলকাতা: সাউথ ক্যালকাটা ল' কলেজেই 'গণধর্ষণের' (Kasba Case) শিকার কলেজেরই ছাত্রী। ঘটনা তিনজনকে গ্রেফতার করেছে ৩ জনকে। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী, ২ জন বর্তমান পড়ুয়া। শুধু গণধর্ষণই নয়, অভিযোগ গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয়েছিল। পুলিশের কাছে গেলে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা।                  

আরজি কর কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার বছর ঘোরার আগেই ফের গণধর্ষণের শিকার এক ছাত্রী। আর এবারও সেই কলকাতা। নিজের কলেজেই গণধর্ষণের শিকার হতে হল সাউথ ক্যালকাটা ল' কলেজের ছাত্রীকে। ঘটনায় মূল অভিযুক্ত কলেজের TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র (৩১) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলকর্মী আবার কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। আরও দুই অভিযুক্ত ল' কলেজেরই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ।

সূত্রের খবর, পুলিশের কাছে কসবাকাণ্ডের নির্যাতিতা জানিয়েছেন, 'কলেজের ইউনিয়ন রুমে প্রথমে শ্লীলতাহানি করা হয়। তারপর গার্ডরুমে জোর করে নিয়ে যাওয়া হয়। গার্ডরুমে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয়। গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয়েছিল। পুলিশের কাছে গেলে বা মুখ খুললে সেই ফুটেজ সোশাল মিডিয়ায় প্রকাশের হুমকি দেওয়া হয়।'' 

কলেজের প্রথম সিমেস্টারের ছাত্রীর দাবি, বুধবার বিকেল সাড়ে চারটের পর তাঁকে কলেজে কিছুক্ষণ থাকতে বলেন মনোজিৎ। ছাত্রীর দাবি, প্রথমে ইউনিয়ম রুমের বাইরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে ইউনিয়ন রুমের মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়, এমনকী বিয়ের প্রস্তাব দেন মনোজিৎ। অভিযোগ, সন্ধে সাড়ে ৭টা নাগাদ জোর করে নিয়ে যাওয়া হয় ইউনিয়ম রুমের পাশের ঘরে। সেখানে কুপ্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় রাত ১০টা ৫০ পর্য়ন্ত যৌন নির্যাতন চালায় মনোজিৎ। ওই সময় বাইরে পাহারা দিচ্ছিল প্রমিত ও জাহিদ। অভিযোগকারিণীর অভিযোগ, ঘটনার ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়। ঘটনার পর কোনও মতে কলেজ থেকে বেরিইয়ে বাড়িতে খবর দেন ছাত্রী, অভিযোগ জানানো হয় কসবা থানায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার তালবাগান থেকে মনোজিৎ ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে ধরা পড়ে প্রমিত।  

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget