এক্সপ্লোর

Suvendu Adhikary: 'কোনও শক্তি নেই, পারবেন না আটকাতে', ২ জুলাই কসবা অভিযানের ডাক শুভেন্দুর

Suvendu Adhikary: 'আমি যেভাবে মহেশতলার রবীন্দ্রনগরে ঢুকেছি, মোথাবাড়িতে ঢুকেছি, ধুলিয়ানে ঢুকেছি, সামশেরগঞ্জে ঢুকেছি, এখানেও ঢুকব। আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব।' 

কলকাতা : কসবাকাণ্ডের প্রতিবাদে আজ গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করেছে বিজেপি। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। মিছিলে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (সাংস্কৃতিক সেল)। এদিনের মিছিল থেকেই কসবা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকের মিছিল থেকে তিনি বলেছেন, 'আজকে পশ্চিমবঙ্গ পুলিশকে বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী ২ তারিখে কসবা অভিযান হবে। কসবা অভিযান হবে। মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। আগামী ২ তারিখে হাজার হাজার মানুষ আসুন, আমরা এর শেষ দেখতে চাই, এ লড়াই জারি রাখতে হবে।' 

শুভেন্দু আরও বলেছেন, 'আগামীকালও মিছিল হবে। আগামী ২ তারিখ, আজ যাঁরা এসেছেন, সঙ্গে আরও ১০০ জন করে আনবেন। কসবা ঢুকব আমরা। কোনও শক্তি নেই মনোজ বর্মা। সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নিন। বিনীত গোয়েলকে ডেকে নিন। পারবেন না আটকাতে। আমি যেভাবে মহেশতলার রবীন্দ্রনগরে ঢুকেছি, মোথাবাড়িতে ঢুকেছি, ধুলিয়ানে ঢুকেছি, সামশেরগঞ্জে ঢুকেছি, এখানেও ঢুকব। আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব।' 

গড়িয়াহাটে রবিবারের মশাল মিছিল শেষ করার পর বিরোধী নেতার মুখে শোনা যায় অভয়ার প্রসঙ্গও। শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব। অভয়ার বাবা-মাকে বলব যে, গত বছর ২৭ অগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, ঐতিহাসিক অভিযান, পতাকা ছাড়া, আমি অভয়ার বাবা-মাকে বলব, ৯ অগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে, আপনাদেরকে নিয়ে, আর একবার মমতা ব্যানার্জিকে, ২৬- এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে, ৯ অগস্ট, ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই, আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে, সম্ভ্রম কেড়ে নিতে পারেন না।' এরপরই স্লোগান ওঠে, 'মমতা হঠাও, কন্যা বাঁচাও। কন্যা বাঁচাও, মমতা হঠাও। মমতা ছিঃ ছিঃ। মমতা পুলিশ ছিঃ ছিঃ। তৃণমূল ছিঃ ছিঃ। তৃণমূল মানে চোর।' 

শুভেন্দু অধিকারী এও বলেছেন, 'আগামীকাল আদিবাসীদের হুল উৎসব। হুল উৎসব পালন করেও, যেখানে যেখানে হুল উৎসব হবে না, প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড়। এ লড়াই থামার নয়। এক ঘণ্টা, দু'ঘণ্টা করে, একদিন করে বাড়িতে বসে গেলে আরও ঘটবে। আরও ঘটবে। পার্কস্ট্রিট ঘটেছে। কামদুনি ঘটেছে। হাঁসখালি ঘটেছে। কালিয়াগঞ্জ ঘটেছে। বগটুই ঘটেছে। মাটিগাড়া ঘটেছে। কসবা ঘটেছে। অভয়া ঘটেছে। আর নয় মমতা। আর করতে দেব না। আর করতে দেব না।' 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget