এক্সপ্লোর

Kashmir Attack: 'পহেলগাঁওয়ে হামলাকারীদের যোগ্য জবাব দেওয়া হবে, কাউকে ছাড়ব না', হুঙ্কার অমিত শাহের

Amit Shah On Kashmir Attack: কাশ্মীরে হামলার পর ফের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এদিন কী বললেন অমিত শাহ ?

নয়াদিল্লি: কাশ্মীরে হামলার পর পাল্টা অ্যাকশনে ভারত। ইতিমধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভয়ে কাঁপছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন, ভারত থেকে নিজের দেশের নাগরিকদেরই ফেরাতে চাইছে না পাকিস্তান ! আটারি-ওয়াঘা সীমান্তে আটকে পাক নাগরিকরা..

কাশ্মীরে জঙ্গি হামলায় একজন নেপালি-সহ ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এদিন আসামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে, কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ  বলেন, ' নরেন্দ্র মোদি সরকারের নের্তৃত্বে পহেলগাঁওয়ে হামলাকারীদের বেছে বেছে জবাব দেওয়া হবে। দেশের প্রতিটি ইঞ্চি থেকে উপড়ে ফেলা হবে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পুরো বিশ্ব ভারতের পাশে আছে।  কাপুরুষের মতো হামলা, কাউকে ছাড়ব না, হুঙ্কার অমিত শাহের। 

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন , সন্ত্রাসবাদীরা যেনও না ভেবে নেয়, তারা যুদ্ধ জিতে গিয়েছে। লড়াই এখনও শেষ হয়নি।' শাহর ভাষায়,'  চুন চুনকে বদলা লেঙ্গে।' অর্থাৎ কেউ ছাড়া পাবে না, দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশের সকল অংশ থেকে এবার সন্ত্রাসবাদের শিকড় চিরকালের মতো উপড়ে ফেলা হবে বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। উল্লেখ্য, ২২ এপ্রিল হামলার পর ওই দিনই শ্রীনগরে পৌঁছেছিলেন অমিত শাহ। পরেরদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মৃতদেহের উপর ফুলের স্তবক সাজিয়ে রেখে সম্মান জানান। পাশাপাশি যেখানে হামলা চলেছিল, সেনাবাহিনীর সঙ্গে সেই জায়গা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উনিশের পুলওয়ামা হামলার পর, ভয়াবহ আক্রমণগুলির মধ্যেই অন্যতম পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলা। তবে কাশ্মীরের এই হামলা বোধহয় সব সীমা পার করেছে। বিশেষত বেছে বেছে হিন্দুদের খুনের এমন ঘটনা নৃশংসতম বলেই ধরে নেওয়া হয়েছে।   পহেলগাঁওয়ের এই ঘটনা ২০১৯ সালে পুলওয়ামার পর, ভূস্বর্গের বুকে সবথেকে বড় জঙ্গি হামলা। এই ভয়াবহ ঘটনার রেশ ধরেই ফিরে এসেছে উরি, পুলওয়ামার স্মৃতি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৪০ জন জওয়ান। এরপরই ২৬ ফেব্রুয়ারি, বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয় পুলওয়ামায় হামলাকারী জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুম, আলফা থ্রি। 

এর আগে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই উরির সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত হামলায় মারা যান ১৯ জন জওয়ান। তাঁদের মধ্যে ১৩ জন বিহার এবং ৪ জন ডোগরা রেজিমেন্টের ছিলেন। এই হামলার পিছনেও ছিল পাক মদতপুষ্ট জঈশের হাত। পাল্টা জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের লঞ্চ প্য়াড ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget