এক্সপ্লোর

Kharagpur School: আবারও স্কুলে মৃত্যুফাঁদ! ক্লাস চলাকালীন ভাঙল ছাদের চাঙড়, পাথর ছিটকে লাগল পড়ুয়াদের গায়ে!

দোতলা স্কুলবাড়ির ওপর তলার ভগ্নদশা, একতলাতেই হয় ক্লাস। এদিন সকালে ক্লাস চলাকালীন ছাদের চাঙড় ভেঙে বেঞ্চের ওপর পড়ে।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: আবারও স্কুলে মৃত্যুফাঁদ। খড়গপুরের একটি স্কুলে ভেঙে পড়ল চাঙড়। স্কুল চলাকালীন খসে পড়ল ক্লাসরুমের চাঙড়। আতঙ্ক ছড়াল খড়গপুর শহরের সাউথ সাইড হিন্দি প্রাইমারি স্কুলে।                         

দোতলা স্কুলবাড়ির ওপর তলার ভগ্নদশা, একতলাতেই হয় ক্লাস। এদিন সকালে ক্লাস চলাকালীন ছাদের চাঙড় ভেঙে বেঞ্চের ওপর পড়ে। পড়ুয়াদের গায়ে পাথর ছিটকে লাগে, অভিযোগ টিচার ইনচার্জের। টিচার ইনচার্জের অবশ্য দাবি, 'কেউ আহত না হলেও আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। গত এপ্রিল মাসে এই স্কুলেই ক্লাস চলাকালীন ছাদের চাঙড় ভেঙে শিক্ষকের মাথায় পড়ে'।

বিষয়টি প্রশাসনিক কর্তাদের জানানোর পরেও মেরামতির কাজ এখনও শুরু হয়নি, দাবি টিচার ইনচার্জের। এই অবস্থায় কীভাবে স্কুলে পঠন-পাঠন চালাবেন, তা ভেবে পাচ্ছেন না টিচার ইনচার্জ।  যদিও প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                  

কিছুদিন আগে এমনই একটি ঘটনা ঘটেছিল বসিরহাটে।  ভগ্নপ্রায় স্কুলের দশা। স্কুলের যত্রতত্র ভেঙে পড়ছে স্কুল ছাদের চাঙর। সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় স্কুল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা । ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাসনাবাদ থানা বিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের।

সূত্রের খবর, স্কুল চলাকালীন কখনও শিক্ষকের মাথার পাশ দিয়ে আবার কখনও পড়ুয়াদের বেঞ্চের পাশেই ভেঙে পড়ছে ছাদের চাঙর। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী পড়াশুনা করে এখানে। সংস্কারের দাবিতে স্কুলের সামনে স্কুল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, গত কয়েকদিনে যত্রতত্র ভেঙে পড়ছে স্কুল ছাদের চাঙর। বৃষ্টির জল গায়ে পড়ছে পড়ুয়াদের। যদি সংস্কার না হয় তাহলে আমাদের সন্তানদের আর স্কুলে পাঠাব না।

দিনকয়েক আগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও এমন একটি ঘটনা। ঘটনার জেরে আতঙ্কিত অভিভাবকরা সন্তানদের আর স্কুলে পাঠাতে চাইছেন না । শুধু তাই নয়, প্রাণ সংশয়ের আশঙ্কায় ক্লাসের বাকি পরীক্ষাগুলিতে পড়ুয়াদের না বসানোরও মনস্থির করে ফেলেছেন তাঁরা।                                         

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget