এক্সপ্লোর

Kolkata News: জুতোর সোলে সাজানো সোনার পাত, কলকাতা বিমানবন্দরে ধৃত যাত্রী

Gold Smuggling: তাতে ওই ব্যক্তিকে আটকান CISF কর্মীরা। শুরু হয় আপাদমস্তক তল্লাশি। কোথাও কিছু পাওয়া যায়নি শুরুতে। পরে ওই ব্যক্তির জুতো দেখে সন্দেহ হয়।

জয়ন্ত পাল, কলকাতা: পায়ের নীচে সোনার খনি! তা-ও আবার বিমানবন্দরে। খাস কলকাতায় ধরা পড়লেন এক ব্যক্তি (Kolkata News)। জুতো খুলতেই ঝক ঝক করে উঠল চারিদিক (Kolkata Airport)। দেখা গেল, জুতোর মধ্যেই থাক থাক সোনার পাত বিছিয়ে রেখেছেন তিনি। ওই সোনার পাতগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে কাস্টমসের হাতে। তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা (Gold Smuggling)।

কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ধৃত যাত্রীর

মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে সোনার পাত সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তির নাম বিভাস জানা। কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। ইন্ডিগোর বিমানের টিকিট ছিল। বিমানবন্দরে পৌঁছে চেকিং-এর জন্য দাঁড়ান। কিন্তু তাঁকে দেখে কেমন সন্দেহ হয় CISF কর্মীদের। 

তাতে ওই ব্যক্তিকে আটকান CISF কর্মীরা। শুরু হয় আপাদমস্তক তল্লাশি। কোথাও কিছু পাওয়া যায়নি শুরুতে। পরে ওই ব্যক্তির জুতো দেখে সন্দেহ হয়। তাঁকে জুতো খুলতে বলা হয়। প্রথমে গোঁ ধরলেও, শেষমেশ জুতো খুলে দেন অভিযুক্ত। জুতে হাতে পেয়েও প্রথমে তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু ভাল করে পরীক্ষা করে দেখা যায়, পায়ের পাতা যেখানে পড়ে, কিছু খয়েরি রংয়ের আঠা লাগানো রয়েছে, জড়ানো রয়েছে টেপ।

আরও পড়ুন: Kaliagunj Violence : এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

তাতেই সক্রিয় হয়ে ওঠেন CISF কর্মীরা। একে একে টেপগুলি কাটা হয়। তাতেই ঝকঝকে সোনার পাত বেরিয়ে পড়ে। দুই পায়ের জুতোর এক একটিটে পাঁচটি করে ১০টি সোনার পাত লুকনো ছিল। সবগুলি বের করে যখন ওজন করা হয়, দেখা যায় ১ কেজি ১৬৭ গ্রামের সোনার পাত পাচার করছিলেন ওই ব্যক্তি, যার বর্তমান বাজারমূল্য ৭০ লক্ষ ৬২ হাজার টাকা।

ধৃত ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে কাস্টমসের হাতে, চলছে জিজ্ঞাসাবাদ

সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই ব্য়ক্তিকে। CISF-এর তরফে খবর দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের। জুতোর ভিতর থেকে উদ্ধার হওয়া সোনার পাত তুলে দেওয়া হয় CISF-এর হাতে। কোথা থেকে সোনার পাতগুলি পেলেন ওই ব্যক্তি, কার হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget