এক্সপ্লোর

Dengue Death: একসপ্তাহ ধরে জ্বর, বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে।

কলকাতা: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি (Dengue)। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু। ১ নভেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচলার বাসিন্দা সহদেব ঘোষ। বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃত বেড়ে ৭০।

ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়: দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে (West Bengal)। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, ১ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। সংক্রমনে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)।

ডেঙ্গি (Dengue Update) পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায় (West Bengal)! বাড়ছে সংক্রমণ! দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত এই বাংলায়! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। 

কী বলছে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান: স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী কেরলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। দ্বিতীয় স্থানে কর্ণাটক, সেখানে ডেঙ্গি আক্রান্ত ৯ হাজার ১৮৫।  এই তথ্যের প্রেক্ষিতে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গেই। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত ৭৩ হাজার ৩১৮ জন। রাজ্যে সংক্রমণের নিরিখে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। ১ নভেম্বর পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪। ২ নম্বরে কলকাতা, আক্রান্ত ১১ হাজার ৯৮৫ জন। এবং তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৮৬। 

 ডেঙ্গি সংক্রমণে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে হুগলি (Hooghly) , তার পরে রয়েছে নদিয়া (Nadia), ষষ্ঠ স্থানে রয়েছে হাওড়া এবং তার পরের স্থানে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। এরই মধ্যে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির তথ্য গোপনে করছে রাজ্য সরকার। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চরিত্র বদলাচ্ছে ডেঙ্গি। মানছে না সময়ের সীমানা। বিশেষজ্ঞরা বলছেন, তাই সতর্ক থাকতে হবে আরও বেশি।                                

আরও পড়ুন: Suvendu Adhikari: 'নৌশাদ সিদ্দিকির লড়াইয়ে নিষ্ঠা আছে', আইএসএফ নেতার প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

সেরা শিরোনাম

Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
West Bengal News Live : 'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget