এক্সপ্লোর

Beniapukur News: বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ, ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ৬

Fake Call Center: অভিযোগ, ওই ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা ও কানাডার নাগরিকদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া হত অর্থ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের শহরে ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) পর্দাফাঁস। বেনিয়াপুকুর থানা (Beniapukur Police Station) এলাকায় ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে লালবাজারের (Laalbazar) গুন্ডাদমন শাখার পুলিশ ওই অফিসে হানা দেয়। অভিযোগ, ওই ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা ও কানাডার নাগরিকদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া হত অর্থ। ওই অফিস থেকে ৭টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে অফিস। 

শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। পুলিশের (Kolkata Police) তল্লাশি অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, আমেরিকা ও কানাডার নাগরিকরাই ছিল প্রতারকদের টার্গেট।  পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাটে বসে ল্যাপটপ, মোবাইল ফোন নিয়ে চলত প্রতারণার কারবার। সেই ফ্ল্যাটে হানা দিয়েই হাতে নাতে গ্রেফতার করা হল ৬ জনকে। 

বেনিয়াপুকুর থানা এলাকার বেনিয়াপুকুর রোডে এই ফ্ল্যাট বাড়ির দোতলায় মঙ্গলবার রাতে হানা দেয় লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। অভিযোগ, তল্লাশি অভিযানে গিয়ে পুলিশ কর্মীরা দেখেন, ৬ জন ল্যাপটপ, মোবাইল নিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে কথা বলছেন।  হাতেনাতে পাকড়াও করা হয় ৬ জনকে। ভুয়ো কল সেন্টার চক্রের মূল পাণ্ডা মুসাব্বির গনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযোগ, বিদেশি নাগরিকদের নামী সংস্থার নাম করে অনলাইন পরিষেবা দেওয়ার নামে প্রতারণা করত অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, ৭টি ল্যাপটপ। ১৫টি মোবাইল ফোন। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তদন্ত করে দেখছে পুলিশ। 

গতকালও ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে শহরে। বিদেশিদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। তাঁকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে ৪২ লক্ষেরও বেশি টাকা।

আরও পড়ুন: Birbhum News: 'তোমাদের দেখে লজ্জা লাগে,' বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়াদের ধমক অধ্যাপকের

 

 

 

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget