এক্সপ্লোর

Money Recover: কলকাতায় ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ

Kolkata News: ৫০ লক্ষ-সহ পিকনিক গার্ডেন, সোনারপুরের ২জন গ্রেফতার। ব্যাগে করে ৫০ লক্ষ নিয়ে যাওয়ার সময় গুন্ডা দমন শাখার অভিযান।

কলকাতা: কলকাতায় (Kolkata) ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ। বউবাজারে (Bowbazar) গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে উদ্ধার ৫০ লক্ষ টাকা। বড়বাজারের পর বউবাজার, কয়েকদিনে প্রায় দেড় কোটির হদিশ। ৫০ লক্ষ-সহ পিকনিক গার্ডেন, সোনারপুরের ২জন গ্রেফতার। ব্যাগে করে ৫০ লক্ষ নিয়ে যাওয়ার সময় গুন্ডা দমন শাখার অভিযান। ২ হাজার, ৫০০ টাকার নোটে ৫০ লক্ষ-সহ ২জন গ্রেফতার। এত টাকা, কার কাছে, কি উদ্দেশ্যে যাচ্ছিল? তদন্তে পুলিশ। হাওয়ালার টাকা কিনা, খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

বান্ডিল বান্ডিল নোটের হদিশ: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের জোড়া ফ্ল্যাট, গার্ডেন রিচ, শিবপুর, মালদা, হাওড়া স্টেশন, খড়দা, বড়বাজারের পর এবার বউবাজার। রাজ্যে ফের হদিশ মিলল যকের ধনের। এদিন গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গুন্ডা দমন শাখা তল্লাশি চালায়। ধৃত ওই দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল। ওই দুই ব্যক্তিকে আটক করা হয় প্রথমে। এরপর তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার মধ্যে বেশিরভাগই হল ৫০০ টাকার নোটের বান্ডিল, রয়েছে ২ হাজার টাকার নোটও। বাজেয়াপ্ত করা হয়েছে ওই টাকাও। কোথায় থেকে এল টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?  তদন্ত শুরু করেছে পুলিশ। 

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা ৫০ কোটি টাকা উদ্ধার করেছিলেন। গার্ডেন রিচে আমির খানের বাড়িতে খাটের নীচ থেকে মিলেছিল ১৭ কোটি টাকা। শিবপুরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের কাছ থেকে ৮ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এর আগে চলতি মাসেই বড়বাজার চত্বর থেকে উদ্ধার হল হাওয়ালা চক্রের ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা। হাওয়ালার চক্রীদের খোঁজে, বড়বাজার চত্বরের আশপাশে মহত্মা গাঁধী রোড, রবীন্দ্রসরণির বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। প্রথমে আমড়াতলা স্ট্রিট থেকে রজত আশ নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে মেলে ৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা। কিন্তু, কোনও নথি দেখাতে পারেননি তিনি। এরপর তাঁকে জেরা করে বিজয় শর্মা নামে আর একজনের কথা জানা যায়। তাঁর কাছ থেকে মেলে প্রায় ১০ লক্ষ টাকা। তারপর প্রদীপ চক্রবর্তী নামে আরও একজনের কাছ থেকে ১২ লক্ষ ৪১ হাজার টাকা এবং গৌরবকুমার প্রজাপতির কাছ থেকে ১৫ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: Jalpaiguri News: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget