এক্সপ্লোর

Kolkata Building Collapse: ইমারতি দ্রব্যেই লুকিয়ে দুর্ঘটনার কারণ? নমুনা নিল হোমিসাইড শাখা

Garden Reach Incident: গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতা: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 

কোন কোন বিষয়ে নজর?
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে নমুনা সংগ্রহ কলকাতা পুলিশের 
পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং সেন্টারে পাঠাবে হোমিসাইড শাখা
খতিয়ে দেখা হবে ইমারতি দ্রব্যের গুণমান
নিম্নমানের ইমারতি সামগ্রী ব্যবহারের কারণেই গার্ডেনরিচে বিপর্যয় বলে অনুমান

গার্ডেনরিচ কাণ্ডে মেয়র স্থানীয় কাউন্সিলরকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। যদিও এই নিয়ে অন্য সুর শোনা গিয়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষের মুখে, তাঁকে সমর্থন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। গার্ডেনরিচে একাধিক বহুতল চোখে পড়েছে। মাত্র ৫ ফুট জায়গায় পাঁচ তলা বহুতলও রয়েছে ওই এলাকায়। পুরসভার নজর এড়িয়ে কীভাবে অবৈধ নির্মাণ? উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমি কী করে বলব, কী করে হল।' ডেপুটি মেয়র অতীন ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে জানতে চাওয়া হলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না। মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ।'

প্রশ্ন হাইকোর্টেরও:
গার্ডেনরিচে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। 'যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে তাঁকে সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে? সেটা কীভাবে সম্ভব?' প্রশ্ন প্রধান বিচারপতির। সঙ্গে তাঁর সংযোজন, 'আইন থাকলেই হবে না, তাকে বলবৎ করার মত পরিকাঠামো থাকতে হবে। যদি গুলি ছাড়া বন্দুক দিয়ে সৈন্যদের সীমান্তে যুদ্ধে পাঠানো হয় তাহলে কী লাভ হবে?' উদ্ধারকাজ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছেন,'এনডিআরএফ গার্ডেনরিচে উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে বলে শুনলাম। কিন্তু আর যদি কেউ থাকে তাহলে কি হবে?' যদিও এ দিন গার্ডেনরিচে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার তরফ থেকে উদ্ধারকাজ চলছে। যতক্ষণ না আটকে থাকা ব্যক্তির দেহ মিলবে ততক্ষণ চলবে। 

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget