এক্সপ্লোর

Kolkata News: পুনর্নিমাণের কাজ করছিলেন কর্মীরা, আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ, মর্মান্তিক ঘটনা মুক্তারামবাবু স্ট্রিটে !

Kolkata Muktarambabu Street Building Collapse: মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল বহুতলের একাংশ, ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা

কলকাতা: শহরে ফের ভেঙে পড়ল বহুতল বাড়ির একাংশ।  আহত ১। এবার দুর্ঘটনা মুক্তারামবাবু স্ট্রিটে। ইতিমধ্যেই দমকলের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় তখন ৩ টে বেজে ৪৫ মিনিট। ওই বহুতলে তখন পুনর্নিমাণের কাজ হচ্ছিল। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শহর কলকাতায় এই নিয়ে বহুতল বাড়ির ভাঙার ঘটনা নেহাত খুব একটা কম নয়। এখানেই শেষ নয়, মাঝে একের পর এক হেলে পড়া বাড়ির ঘটনাও সামনে এসেছে। তবে বেআইনি নির্মাণে যবনিকা টানতে ইতিমধ্য়েই একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভা ঘোষণা করে জানিয়েছে যে,  ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি মিলবে কলকাতায়। শুধু তাই নয় বস্তি বা কলোনি এলাকায় এই তিন তলা বাড়ির অনুমতি পাওয়ার জন্য, যে খরচ এতদিন করতে হত, একধাক্কায় সেই খরচ অনেকটাই এবার পুরসভা কমিয়েছে। ৩ লক্ষ ২৭ হাজার টাকা থেকে এবার দিতে হবে ৪২ হাজার টাকা।

মূলত ছোট জমির উপরে বাড়ি তৈরি এবার জোর দিচ্ছে কলকাতা পুরসভা।  সম্প্রতি শহরে একের পর এক হেলে পড়া বাড়ির খবর প্রকাশ্যে আসছিল। এমনকি মেয়রকে বলতে শোনা গিয়েছিল, 'হেলে পড়া বাড়ি মানেই বিপদজ্জনক নয়।' তবে এবার বেআইনি নির্মাণ রুখতে বড় পদক্ষেপ। এবার এই অনুমতি সংক্রান্ত এই নথি টাঙিয়ে রাখতে হবে বলে, নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। 

কলকাতা পুরসভার আইন অনুযায়ী, বাড়ি তৈরি করতে গেলে, বাড়ির চারিপাশে নুন্যতম ৪ ফুট করে ছাড় দেওয়ার একটা নির্দেশ ছিল। এক্ষেত্রেও কিন্তু কিছু বদল আনা হয়েছে। বলা হয়েছে বাড়ির সামনের দিকে, ১ ফুট এবং চারিদিকে- কোথাও এক ফুট, কোথাও দেড় ফুট বা তিন ফুট , এরকম ছাড় দিলেই কিন্তু বাড়ি তৈরি অনুমতি পেয়ে যাবে শহরবাসী।

আরও পড়ুন, নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, গত কয়েকমাস ধরে অবৈধ বাড়ি নিয়ে বারবার বিড়ম্বনার পড়তে হয়েছে কলকাতা পুরসভাকে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যক নির্মিয়মান বাড়ির ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে বোর্ড টাঙিয়ে রাখতে হবে। ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকতে হবে, পুরসভা থেকে কত স্কোয়ার ফিটের অনুমতি পেয়েছে নির্মিয়মান বাড়িটি। এবং কত তলা বিল্ডিং হবে, এই সমস্ত সংক্রান্ত নথি, উল্লেখ করতে হবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget