এক্সপ্লোর

Kolkata Bus Accident : কলকাতার রাস্তায় উল্টে পড়ল বাস ! ভেতরে আটকে বহু, কাচ ভেঙে বের করা হল যাত্রীদের

তপসিয়ায় ভয়ানক ভাবে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

হিন্দোল দে, কলকাতা : ফের কলকাতায় পথ দুর্ঘটনা। সকাল সকাল ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল শহরবাসীকে। তপসিয়ায় ভয়ানক ভাবে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি আসার পথে তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় বাসটি। আহত হন বহু যাত্রী। বাসের মধ্যে আটকে পড়েন অনেকে। আটকে পড়েন কন্ডাকটরও। এমন ভাবে উল্টে পড়ে বাসটি, যাতে বাসের পেছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত। এখনও চলছে উদ্ধারকাজ।  উদ্ধার করা যাত্রীদের নিকটবর্তী চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।              

এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ২০১৭ এর ৩০ সেপ্টেম্বর, দুর্ঘটনাগ্রস্ত বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়। অন্যদিকে, ২০২৪ এর ৩১ জুলাই, গাড়িটির পলিউশন সার্টিফিকেটেরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ, প্রায় ৯ বছর ধরে নিয়ম না মেনে, ছাড়পত্র ছাড়াই রাস্তায় চলছিল বাসটি। তবে কি, দুর্ঘটনার সময় বাসের ব্রেক আদৌ সঠিকভাবে কাজ করেছিল? তাও খতিয়ে দেখছে পুলিশ।               

এই দুর্ঘটনার জেরে প্রবল যানজট সৃষ্টি হয়। তপসিয়া হয়ে ইএমবাইপাসের দিকে যাওয়ার রাস্তায় বাস চলাচল বন্ধ রাখতে হয়। বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খুব শিগগিরি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা পুলিশের।                

মেট্রো রেলেও সমস্যা                                   

এদিকে সকাল সকাল কলকাতার লাইফলাইন মেট্রো রেলেও চূড়ান্ত সমস্যা।  সাত সকালে ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট! চরমে যাত্রী হয়রানি। বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যায়, নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের টানেলের মাঝে থমকে যায় মেট্রো। মাঝ টানেলে মেট্রো আটকে যাওয়ায়, থার্ড রেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে হাঁটিয়ে বের করতে হয় যাত্রীদের। যার জেরে চাঁদনি চক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা।                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget