এক্সপ্লোর

Kolkata News: ফিরল করোনা উদ্বেগ, বেলেঘাটা আইডি-তে মৃত্য়ু রোগীর, নতুন বছরে এই প্রথম

COVID Death:বেলেঘাটা আইডি-সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঊর্মিলাদেবী। বয়স হয়েছিল ৮১ বছর।

ঝিলম করঞ্জাই, কলকাতা: পড়শি দেশে পরিস্থিতি উদ্বেগজনক হলেও, নতুন করে করোনার (Novel Coronavirus) প্রকোপ দেখা যায়নি ভারতে। কিন্তুি বছরের শুরুতে ফের উদ্বেগ ফিরল বাংলায়। ২০২৩-এর শুরুতে এ বার করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু (COVID Death) হল কলকাতায় (Kolkata News)। বেলেঘাটা আইডি-তে (Beliaghata ID) ভর্তি ছিলেন ওই রোগী। আদতে বিহারের বাসিন্দা তিনি। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৩-এর শুরুতে এ বার করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু, নতুন বছরে প্রথম

বেলেঘাটা আইডি-সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঊর্মিলাদেবী। বয়স হয়েছিল ৮১ বছর। গত ৩১ জানুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি। সেপটিসিমিয়া এবং নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন ঊর্মিলাদেবী। বেলেঘাটা আইডি-তে সেই থেকে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সকালে মৃত্যু হয়। নতুন বছরে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে শহর তথা রাজ্যে কারও মারা যাওয়ার সন্ধান মিলল। 

হাসপাতাল এবং স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মূলত পেটের সমস্যা নিয়ে ভর্তি হন। চিকিৎসার জন্য় একাধিক পরীক্ষা হয় তাঁর। তাতে করোনা পরীক্ষাও ছিল। রিপোর্ট এলে দেখা যায়, করোনায় আক্রান্ত তিনি। প্রথমে তাঁকে জেনারেল আইসিইউ-তে রাখা হয়। পরে স্থানান্তরিত করা হয় কোভিড আইসিইউ-তে। 

আরও পড়ুন: Amartya Sen: 'আমাকে দু’চার ঘা দিয়ে দিল্লির উপকার করতে চাইছেন', বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অমর্ত্যের

পরবর্তী কালে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে ওই মহিলার। তার পর নিউমোনিয়াও ধরা পড়ে। সবরকম ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে একাধিক কোমর্বিডিটি থাকলেও, করোনা আক্রান্ত হয়েই তাঁর মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। 

বেলেঘাটা আইডি হাসপাতালে ৩১ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন রোগী

বেলেঘাটা আইডি হাসপাতাল এবং স্বাস্থ্যভবনের একটি সূত্র জানাচ্ছে, ওই মহিলাকে করোনা রোগী বলেই চিহ্নিত করা হয়। তিনি করোনাতেই মারা গিয়ছেন বলে পরিবারকে জানানো হয়েছে। হাসপাতালের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালেই ওই মহিলার দেহ পরিবার নিয় যায় বলে খবর মিলেছে। ওই মহিলার বয়স হয়েছিল যদি। কিন্তু করোনায় ফের রোগীমৃত্যুর খবরে উদ্বেগ দেখা দিয়েছে। তবে গত ২৮ জানুয়ারি করোনা বুলেটিনে স্বাস্থ্য দফতর জানিয়েছিল, সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০-এর নিচে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
“অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget