এক্সপ্লোর

Kolkata News: তৃণমূল নেতৃত্বের কড়া বার্তা, নেতাজীনগরে অফিস পুনরুদ্ধার বামেদের

৪৮ ঘণ্টা পর, সেই বাস্তুহারা সমিতির অফিস পুনরুদ্ধার করল বামেরা।  দরজা খুলে অফিস ফিরে পেল বামেরা।  তৃণমূলের পতাকা সরিয়ে পুনরুদ্ধার হল বাম ছাত্র যুবদের পার্টি অফিসও।


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নেতাজিনগরে বাস্তুহারা সমিতি, বাম ছাত্র যুবদের পার্টি অফিসের পুনরুদ্ধার হল। আজ তালা খুলে অফিসের দখল নিল বামেরা।  পুরভোটের ফল ঘোষণার দিন বামেদের অফিস দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সে সময় শাসকদল সেই অভিযোগ অস্বীকার করে।  এরপর শাসক দলের তরফেও কড়া বার্তা দেওয়া হয়। তারপর আজ ফের বামেদের পতাকা উড়ল অফিসে।  

২১ ডিসেম্বর বামেদের অফিস চলে যায় তৃণমূলের দখলে।  ২৩ ডিসেম্বর সেই অফিস পুনরুদ্ধার করল বামেরা।  কলকাতা ফের তৃণমূলের। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়।কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে ৩৬ বছর পর পতন হয়েছে বাম দুর্গের।  

পুরভোটের ফল প্রকাশের পর সেই ওয়ার্ডেরই বামেদের হাতে থাকা নেতাজি নগর বাস্তুহারা সমিতির অফিসে টাঙিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে অফিস দখলের। অভিযোগ, তৃণমূলের দখলদারির হাত থেকে বাদ যায়নি বাম ছাত্র যুবদের অফিসও। 

৪৮ ঘণ্টা পর, সেই বাস্তুহারা সমিতির অফিস পুনরুদ্ধার করল বামেরা।  দরজা খুলে অফিস ফিরে পেল বামেরা।  তৃণমূলের পতাকা সরিয়ে পুনরুদ্ধার হল বাম ছাত্র যুবদের পার্টি অফিসও।  এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পতাকা টাঙিয়ে দেন কর্মী সমর্থকরা। ৪৮ ঘণ্টার ব্যবধানে তালা ভেঙে অফিস ফিরে পেল বামেরা।

কলোনির বাসিন্দাদের সঙ্গে নিয়ে নেতাজিনগর বাস্তুহারা সমিতির অফিসের সামনে হাজির হয়েছিলেন বাম কর্মী, সমর্থকরা।  ছিলেন বিকাশ ভট্টাচার্যও।

এবারের পুরভোটে ৯৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে ২৯৪ ভোটে পরাজিত করেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।  তবে ২১ ডিসেম্বরের ঘটনাকে দখল বলে মানতে রাজি ছিলেন না স্থানীয় বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। 

বামেদের পার্টি অফিসের দখলের অভিযোগ ওঠার পর তৃণমূলের শীর্ষস্তরের তরফে কড়া বার্তা দেওয়া হয়।  তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা কিন্তু আদপেই ঠিক হচ্ছে না। তৃণমূল মহাসচিবের এই বার্তার পরই বৃহস্পতিবার বদলে গেল ছবি।  ৯৮ নং ওয়ার্ডের পরাজিত সিপিএম প্রার্থী  বললেন, আজ আমাদের অফিস পুণরুদ্ধার হল। 

তৃণমূল সাংসদ  সৌগত রায় বলেছেন, অরুপ চক্রবর্তীকে অভিনন্দন যে পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে।

বিজয়গড়, নেতাজিনগর সহ বিস্তীর্ণ এলাকা এক সময় ছিল বাস্তুহারাদের আশ্রয়স্থল।  নেতাজিনগরে এখনও আছে বাস্তুহারা স্মৃতি স্মারক।  উদ্বাস্তু মানুষের জন্য তৈরি হয়েছিল এই অফিস।  যে অফিস এতদিন ছিল বামেদের নিয়ন্ত্রণে।  ওয়ার্ডে পালাবদলের পর যত কাণ্ড সেই অফিসের নিয়ন্ত্রণ নিয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget