এক্সপ্লোর

Kolkata Crime News : ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ যুবককে ! খাস কলকাতার ঘটনায় চাঞ্চল্য

Entally Youth Stabbed : অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগে সরব স্থানীয়রা। আর হামলার ঘটনার সঙ্গেই গোটা এলাকা তেতে রয়েছে 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগে।

সৌমিত্র কুমার রায়, কলকাতা : গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত যুবক চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কা কারণে হামলা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগে সরব স্থানীয়রা। আর হামলার ঘটনার সঙ্গেই গোটা এলাকা তেতে রয়েছে 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার পুলিশে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। 

ঘটনা এন্টালির। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা নাগাদ ভয়াবহ কাণ্ডটি ঘটেছে। স্থানীয়ররা জানাচ্ছেন, এন্টালির মতিঝিল পাঁচ নম্বর গলি দিয়ে হেটে যাচ্ছিল ইফতিকার নামে এক যুবক। সেই সময় গলির মধ্যে আলো-আঁধারিতে তাঁর ওপর হঠাৎই চড়াও হয় দানিস। ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে একের পর এক কোপাতে শুরু করে অভিযুক্ত। স্থানীয়রদের চিৎকারে শেষপর্যন্ত ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত। যার পরে স্থানীয়রাই আক্রান্তকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গিয়ে ভর্তি করেন চিত্তরঞ্জন হাসাপাতালে (Chittaranjan Hospital)। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এর মাঝেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

এন্টালি এলাকার স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এলাকার গুণ্ডামির একাধিক অভিযোগ রয়েছে। আর যে সম্পর্কে পুলিশকে আগেও বারবার বলা হয়েছে তাঁদের তরফে। যদিও একাধিকবার অভিযোগ করলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ শানিয়েছেন স্থানীয়রা। এর মাঝেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। স্থানীয় যুবকের বিরুদ্ধে কেন এভাবে হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ।- পলাতক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলা চলছে। এলাকায় ইতিমধ্যে বসানো হয়েছে পুলিশ পিকেট। 

আরও পড়ুন- ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ, 'বিজেপির কাছে পেগাসাস' সুর চড়ালেন মমতা, আরও খবর

গত বছরের নভেম্বরে সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আহতদের ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে (Hospital)।  উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget